দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডিজিটাল যুগে সাইবার হামলা একটি আতঙ্ক। কয়েক বছর ধরে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে হ্যাকিং ও জালিয়াতির ঘটনা বেড়েই চলেছে। এর মাধ্যমে তথ্য চুরি করে হ্যাকাররা সুযোগ বুঝে ইন্টারনেট ব্যবহারকারী প্রতিষ্ঠান বা ব্যক্তিকে ব্ল্যাকমেইল করে। কখনও আবার বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেয়। তবে এবার গুগল ও অ্যাপলের তৈরি ক্রোম ও সাফারি ব্রাউজারের আইপি (ইন্টারনেট প্রটোকল) ঠিকানা ব্যবস্থাপনায় ভয়ংকর নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে।
সাইবার অপরাধীরা চাইলে নতুন এই ত্রুটি কাজে লাগিয়ে ব্যবহারকারীদের ফোনে আড়ি পাততে সক্ষম অ্যাপ বা স্পাইওয়্যার প্রবেশ করিয়ে তাদের অনলাইন বা দৈনন্দিন কার্যক্রমে নজরদারি করতে পারে। ধারণা করা হচ্ছে, গত ১৫ বছর ধরে এ ত্রুটি ব্রাউজার দুটিতে থাকায় এরই মধ্যে অসংখ্য মানুষ স্পাইওয়্যার হামলার শিকার হয়েছেন। তবে নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়ার পরই সমাধানে কাজ শুরু করেছে গুগল ও অ্যাপল।
জানা গেছে, ক্রোম ও সাফারি ব্রাউজারে থাকা ‘০.০.০.০’ নামের ত্রুটিটি মূলত ব্রাউজারের আইপি ঠিকানা ও নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত। ফলে এটি কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা ব্রাউজারের আইপি নেটওয়ার্কের নিরাপত্তাবলয় ভেঙে ব্যবহারকারীদের ফোনে গোপনে স্পাইওয়্যার প্রবেশ করাতে পারে। ফলে অনেকে জানতেই পারেন না তাদের অনলাইন বা অফলাইন কার্যক্রমে নজরদারি করছে সাইবার অপরাধীরা।
নিরাপত্তা–বিশ্লেষকদের ধারণা, এই ত্রুটির কারণে বিশ্বজুড়ে ক্রোম ও সাফারি ব্রাউজারের কোটি কোটি ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন। সমস্যা সমাধানে পরবর্তী ম্যাকওএস হালনাগাদে সাফারি ব্রাউজারে ‘০.০.০.০’ আইপি ঠিকানা ব্লক করে দেবে অ্যাপল। গুগলও ক্রোম ব্রাউজারের জন্য দ্রুত নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করবে।
এস