দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। এতে রয়েছে অসংখ্য ফিচার। ব্যবহারকারীদের কাছে নিজের জনপ্রিয়তা আরো বাড়িয়ে তুলতে প্রতিনিয়ত নিজেকে আপডেট করছে। শুধু তাই নয়, নিয়মিত নতুন নতুন ফিচার নিয়েও হাজির হচ্ছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল। তবে এবার জানা গেছে , বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করছে গুগল! আর এমন অভিযোগের ভিত্তিতে এর বিরুদ্ধে তদন্ত করছে ইতালি।
গত সপ্তাহে ইতালির সাইবার সুরক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয় গুগল ও অ্যালফাবেটের বিরুদ্ধে তদন্ত করা হবে।
কিছু ক্ষেত্রে ব্যবহারকারীদের কাছে তথ্য ব্যবহারের অনুমতি চায় গুগল। আর অধিকাংশ ক্ষেত্রেই ব্যবহারকারীরা অনুমতি দিয়ে দেন। আবার অনেক সময় ভুলভাবেও ব্যবহারকারীদের থেকে তথ্য চাওয়ার অনুমতি নিয়ে থাকে। এমনই একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে ইতালি।
শুধু গুগল নয়, তাদের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের বিরুদ্ধেও চলবে তদন্ত। ইতালির নিয়ম অনুযায়ী, গ্রাহকদের অধিকার রক্ষা আইন লঙ্ঘিত হলে বড় অঙ্কের জরিমানা গুণতে হয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে। ৫ হাজার থেকে শুরু করে ১ কোটি ইউরো পর্যন্ত হতে পারে।
গুগলের এক মুখপাত্র জানিয়েছে, গুগলের পক্ষ থেকে এই তদন্তে সহযোগিতা করা এবং এই মামলা সংক্রান্ত সব খুঁটিনাটি দেখা হবে।
এস