দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আমরা অনেকেই ব্যক্তিগত বা অফিসের কাজে নিয়মিত গুগল ড্রাইভ ব্যবহার করে থাকি। আবার কেউ কেউ এতে গুরুত্বপূর্ণ অনেক তথ্যও জমা রাখেন। সম্প্রতি ব্যবহারকারীদের লক্ষ্য করে স্প্যাম বার্তা পাঠানোর ঘটনা শনাক্ত করেছে গুগল। তাই প্রতিষ্ঠানটি এ বিষয়ে সতর্ক থাকতেও বলেছে।
জানা গেছে, সাইবার অপরাধীরা স্প্যাম বার্তা পাঠাচ্ছে গুগল ড্রাইভে অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ফাইল দেখার অনুমোদন পাওয়ার কথা বলে। সেটি পাওয়ার জন্য বার্তায় থাকা লিংকে ক্লিক করতে বলা হয়। আর তা করলেই ব্যবহারকারীরা সাইবার হামলার কবলে পড়েন।
এ বিষয়ে গুগল বলেছে, কোনো ফাইল বা বার্তার বিষয়ে সন্দেহ হলে সেগুলোকে স্প্যাম হিসেবে চিহ্নিত করতে হবে। এর পাশাপাশি অপরিচিত কোনো ফাইলে থাকা লিংকে ক্লিক করা বা অনুমোদন দেওয়া থেকে বিরত থাকতে হবে। সমস্যা সমাধানে গুগল কাজ করছে।
উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে অনেক ব্যবহারকারী গুগল ড্রাইভে রাখা ফাইল খুঁজে না পাওয়ার অভিযোগ করেছিলেন । প্রতিষ্ঠানটি তাদের অভিযোগ পাওয়ার পর সেই সমস্যার সমাধান করে নতুন ফিচার চালু করেছিল।
এস