দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তাৎক্ষণিক বার্তা আদান–প্রদানের জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। এতে বার্তা আদান-প্রদানের পাশাপাশি সহজে কথা বলা ও ভিডিও কল করার সুযোগ থাকায় অনেকেই নিয়মিত ব্যবহার করেন। ব্যবহারকারীদের কাছে নিজের জনপ্রিয়তা আরো বাড়িয়ে তুলতে প্রতিনিয়ত নিজেকে আপডেট করছে। সেই ধারাবাহিকতায় এবার ‘কনটেক্সট কার্ড’ নামের নতুন সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ।
বিনোদন বা কাজের প্রয়োজনে অনেকেই হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে যুক্ত হন। তবে এটির সব গ্রুপের ধরন এবং আলোচনার বিষয় এক রকম নয়, তবুও অনেকে না জানিয়ে অন্য ব্যক্তিকে বিভিন্ন গ্রুপের সঙ্গে যুক্ত করে থাকেন। এতে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। এমনকি নিরাপত্তার শঙ্কাও দেখা দেয়। তাই এ সমস্যা সমাধানে গ্রুপের ধরন ও আলোচনার বিষয় সংক্ষেপে জানানোর জন্য এই নতুন সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। এর সাহায্যে ব্যবহারকারীরা সহজেই নতুন গ্রুপে যুক্ত থাকার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন।
নতুন এ সুবিধায় অপরিচিত হোয়াটসঅ্যাপ গ্রুপ চালুর সময় এবং প্রশাসকের পরিচয় জানার পাশাপাশি এতে যুক্ত করা ব্যক্তির নাম জানা যাবে। শুধু তা-ই নয়, অপরিচিত গ্রুপটির আলোচনার বিষয়বস্তুও জানার সুযোগ মিলবে। ফলে গ্রুপটিতে যুক্ত হওয়া বা না হওয়ার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন ব্যবহারকারীরা।
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে নির্দিষ্ট ব্যবহারকারীদের জন্য সুবিধাটি উন্মুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য এটি চালু করা হবে। ফলে অপ্রয়োজনীয় ও অবাঞ্ছিত গ্রুপে যোগ দেওয়া থেকে ব্যবহারকারীরা নিজেদের নিরাপদ রাখতে পারবেন।
এস