দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তাৎক্ষণিক বার্তা আদান–প্রদানের জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। এতে বার্তা আদান-প্রদানের পাশাপাশি সহজে কথা বলা ও ভিডিও কল করার সুযোগ থাকায় অনেকেই নিয়মিত ব্যবহার করেন। ব্যবহারকারীদের কাছে নিজের জনপ্রিয়তা আরো বাড়িয়ে তুলতে প্রতিনিয়ত নিজেকে আপডেট করছে। সেই ধারাবাহিকতায় এবার এআই দিয়ে ইচ্ছামতো ছবিও বানানোর সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।
নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজের ছবি তুলে মেটা এআই দিয়ে এআই জেনারেটেড ছবি তৈরি করতে পারবে। আবার ব্যবহারকারী ছবি আপলোড করে সেখানে কোনো ত্রুটি বা খুঁত রয়েছে কি না তা এআইকে জিজ্ঞেস করতে পারবে। শুধু তাই নয়, সেই ছবিতে কোনো এডিটের প্রয়োজন হলে তাও করে দেবে এই চ্যাটবট।
কিন্তু, হোয়াটসঅ্যাপের এআই ছবির সুরক্ষা নিয়ে অনেকেই আতঙ্কিত থাকতে পারেন। তবে মেটা আশ্বস্ত করেছে, ব্যবহারকারীদের ছবি সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। এই ফিচার নিখুঁতভাবে তৈরি করার জন্যই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, এই ফিচারের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ইউজারদের। কারণ তারা মেটা এআই সেটিংসে গিয়ে যেকোনো সময় তাদের সেটআপ ছবি ডিলিট করতে পারবেন।
মার্ক জাকারবার্গেরর প্রতিষ্ঠান ব্যবহারকারীদের গোপনীয়তার বিষয়ে জানিয়েছে, মেটা এআই কোনো বার্তাই পড়তে পারে না। কারণ, আলাদা আলাদাভাবে নির্দেশনা দেওয়া হয়। সেলফি থেকে ছবি তৈরির প্রক্রিয়াও সেভাবেই নির্দেশনা করা হচ্ছে। ফলে হোয়াটসঅ্যাপে মেসেজ যেমন অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপ্টেড থাকে, অন্য কেউ পড়তে পারে না। এআই প্রক্রিয়াও সম্পূর্ণ নিরাপদ। কেননা এটা ডিফল্ট ফিচার হিসেবে আসছে না। বরং ব্যবহারকারী অনুমতি দিলে তবেই সক্রিয় হবে।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের সার্চ বারে নিজেদের তৈরি মেটা এআই চ্যাটবট যুক্তের ঘোষণা দেয় মেটা। তবে সেটি এখনো সব দেশের জন্য উন্মুক্ত করা হয়নি।
এস