দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছবি ও ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। বিগত কয়েক বছরে সারা বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে মেটার মালিকানাধীন এই প্রতিষ্ঠান। ছবি ও ভিডিওর পাশাপাশি সরাসরি বার্তা পাঠানোর সুযোগ থাকায় কেউ ছবি, রিলস ভিডিও, স্টোরিজ ও বার্তা পোস্ট করলে সেটির নোটিফিকেশন অনুসারীদের কাছে পাঠিয়ে থাকে ইনস্টাগ্রাম।
তবে ব্যস্ততার সময় ইনস্টাগ্রাম থেকে বারবার নোটিফিকেশন আসলে অনেকেই বিরক্ত হন। এক্ষেত্রে আপনি চাইলেই ইনস্টাগ্রামের ‘কোয়াইট মোড’ সুবিধা ব্যবহার করে নির্দিষ্ট সময় পর্যন্ত নোটিফিকেশন আসা বন্ধ রাখতে পারবেন। এটি বন্ধ থাকার পরেও সব নোটিফিকেশন দেখার সুযোগ থাকায় অনেকেই নিয়মিত নিজেদের প্রয়োজন অনুযায়ী কোয়াইট মোড সুবিধা চালু বা বন্ধ করে থাকেন। আপনিও চাইলে এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। তার আগে চলুন কোয়াইট মোড সুবিধা চালুর পদ্ধতি দেখে নেওয়া যাক:
১. কোয়াইট মোড সুবিধা চালুর জন্য প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপের প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে।
২. এরপর ওপরের ডান দিকে থাকা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করে ‘সেটিংস অ্যান্ড অ্যাক্টিভিটি’ অপশনে প্রবেশ করতে হবে।
৩. এবার সার্চ বক্সে ‘কোয়াইট মোড’ লিখলেই নিচে ‘কোয়াইট মোড’ অপশন দেখা যাবে।
৪. তারপর কোয়াইট মোড অপশনে ট্যাপ করে পাশে থাকা টগলটি চালু করতে হবে।
৫. সবশেষে স্টার্ট টাইম ও অ্যান্ড টাইম নির্বাচন করে নোটিফিকেশন বন্ধ রাখার সময়সীমা নির্ধারণ করলেই ইনস্টাগ্রামের কোয়াইট মোড সুবিধা চালু হয়ে যাবে।
এস