দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গুগল ক্রোম একটি বহুল প্রচলিত ওয়েব ব্রাউজার। অ্যান্ড্রয়েডের জন্য তৈরি করা এই ব্রাউজারের মাধ্যমে আপনার পছন্দমতো খবরের নিবন্ধ, প্রিয় সাইট দ্রুত অ্যাক্সেস করার লিঙ্ক, ডাউনলোড এবং বিল্ট-ইন গুগল সার্চ ও অনুবাদের সুবিধা পাওয়া যায়। তবে সম্প্রতি ক্রোম ব্রাউজারের একাধিক ডেস্কটপ সংস্করণে ভয়ংকর নিরাপত্তা ত্রুটির সন্ধান পেয়েছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম।
উইন্ডোজ ও ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য তৈরি ক্রোম ব্রাউজারের ১২৬.০.৬৪৭৮.১১৪/১১৫ সংস্করণের আগের সব সংস্করণে ত্রুটি পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।
কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের তথ্যমতে, ক্রোম ব্রাউজারের ভি৮, ওয়েবএসেম্বলি এবং ডিএডব্লিউএন প্রযুক্তি-সুবিধায় বিভিন্ন নিরাপত্তা ত্রুটির সন্ধান মিলেছে। আর এসব ত্রুটি কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা চাইলেই ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের যন্ত্রে নতুন কোড যুক্ত করে সাইবার হামলা চালাতে পারে। ফলে যেকোনো সময় ব্যবহারকারীরা সাইবার হামলার কবলে পড়তে পারেন।
ক্ষতির মাত্রা বিবেচনায় ক্রটিগুলোকে ভয়ংকর হিসেবে বিবেচনা করা হচ্ছে। আর তাই সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে দ্রুত ক্রোম ব্রাউজারের হালনাগাদ সংস্করণ ব্যবহার করতে পরামর্শ দিয়েছে কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম।
এস