• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • তথ্যপ্রযুক্তি

এআই সার্চে অদ্ভুত পরামর্শ নিয়ে গুগলের প্রতিক্রিয়া

তথ্যপ্রযুক্তি ডেস্ক
  ৩১ মে ২০২৪, ১৬:০৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে রয়েছে অসংখ্য ফিচার। প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের জন্য নিয়মিত নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে। সেই ধারাবাহিকতায় নিজেদের সার্চ ইঞ্জিনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধাও যুক্ত করেছে তারা। এ সুবিধা চালুর ফলে গুগলের এআই সার্চ সুবিধা কাজে লাগিয়ে সহজেই নির্দিষ্ট বিষয়ের তথ্য খোঁজার পাশাপাশি বিভিন্ন ওয়েবসাইটে থাকা তথ্যের সারসংক্ষেপ আলাদাভাবে জানা যায়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

কিন্তু, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুগলের সার্চ ইঞ্জিনে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ‘ওভারভিউ’সুবিধা নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে। এই সুবিধায় ভুল ছাড়াও উদ্ভট উত্তরও দেখা গেছে। পিৎজাতে আঠা লাগানো বা ইট খাওয়ার মতো উদ্ভট উত্তর দিয়েছে গুগলের এই এআই। আর এগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে অসংখ্য মিম ছড়িয়ে পড়েছে। এমনকি গুগলের এআইয়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে হাস্যরসের পাশাপাশি নির্ভরযোগ্যতা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে এসব এআই উত্তর ধরে ধরে নিষ্ক্রিয় করতে কাজ করছে গুগল।

গত বছরের মে মাস থেকে বেটা সংস্করণে সার্চে এআই ওভারভিউ সুবিধাটি পরীক্ষা করে দেখেছে গুগল। সম্প্রতি সুবিধাটি যুক্তরাষ্ট্রে ছাড়া হয়।

গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই জানিয়েছেন, শত কোটি প্রশ্ন এই এআইয়ে পরখ করা হয়েছে। যন্ত্র, প্রকৌশল ও প্রযুক্তিগত উন্নয়নের জন্য এআইয়ের উত্তর দেওয়ার ক্ষেত্রে ৮০ শতাংশ খরচও কমিয়ে এনেছে গুগল। কিন্তু এখন এআই প্রযুক্তিটির অবস্থা দেখে সমালোচনায় উঠে এসেছে—প্রযুক্তির অগ্রগতি পুরোপুরি না হওয়ার আগেই এটি উন্মোচন করা হয়েছে।

একজন এআই–বিশেষজ্ঞ নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, একটি প্রতিষ্ঠান একসময় খুবই গুণগত ও উন্নত পণ্য ও সেবা নিয়ে আসার জন্য পরিচিত হলেও এখন গড়পড়তা ও নিম্নমানের প্রযুক্তি এনে হাস্যরসের শিকার হচ্ছে। অবশ্য গুগলের মুখপাত্র মেগান ফার্নসওয়ার্থ পুরো বিষয় নিয়েই প্রতিষ্ঠানটির অবস্থান তুলে ধরেছেন।

তিনি বলছেন, গুগলের এআই ওভারভিউ সুবিধাটির অধিকাংশ উত্তরই তথ্যসমৃদ্ধ। সমস্যাপূর্ণ উত্তরগুলো আসলে খুবই অপ্রচলিত ও ভিন্ন ধরনের প্রশ্ন থেকে এসেছে। যেভাবে বলা হচ্ছে, এগুলো সেভাবেও ছড়িয়ে যায়নি। নির্দিষ্ট কিছু প্রশ্নের এআই ওভারভিউয়ের ত্রুটিপূর্ণ উত্তর সরিয়ে নিতে সক্রিয়ভাবে কাজ করছে গুগল। এগুলোর জন্য গুগলের কনটেন্ট পলিসি মানা হচ্ছে।

আরও পড়ুন

এআই সার্চে অদ্ভুত পরামর্শ দিচ্ছে গুগল

বিনামূল্যে ব্যবহার করা যাবে গুগল এআই ফিচার

এ ছাড়া এসব সমস্যা থেকেই এআইয়ের উন্নতি করার কাজ চলছে। এমনকি কিছু পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে।

এআই–বিশেষজ্ঞ গ্যারি মারকাস বলছেন, অধিকাংশ এআই প্রতিষ্ঠান এআইয়ের কার্যক্ষমতা নিয়ে দাবি করে যে তাদের প্রযুক্তি ৮০ থেকে ১০০ শতাংশ নির্ভুল। তবে ৮০ শতাংশ নির্ভুল হওয়া আপাত সহজ। কারণ, এগুলোর সঙ্গে মানুষের অনেক তথ্য থাকে। তবে বাকি ২০ শতাংশ নির্ভুল হওয়াটা খুবই কঠিন। সম্ভবত সব থেকে কঠিন।

এস

  • সার্চ ইঞ্জিন গুগল
  • কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধা
  • এআই সার্চ
  • অদ্ভুত পরামর্শ দিচ্ছে
  • গুগলের প্রতিক্রিয়া
  • তথ্যপ্রযুক্তি
এ সম্পর্কিত আরও খবর
গণভবনকে জাদুঘরে রূপ দিতে ১৯ সদস্যের কমিটি
গণভবনকে জাদুঘরে রূপ দিতে ১৯ সদস্যের কমিটি
৭টি পদে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে চাকরি 
৭টি পদে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে চাকরি 
অ্যান্ড্রয়েডের একাধিক সংস্করণে নিরাপত্তাত্রুটি
অ্যান্ড্রয়েডের একাধিক সংস্করণে নিরাপত্তাত্রুটি
এবার হোয়াটসঅ্যাপ থেকে কল করা যাবে অন্য অ্যাপে
এবার হোয়াটসঅ্যাপ থেকে কল করা যাবে অন্য অ্যাপে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।