দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাম্প্রতিক কয়েক দশকে বিশ্ব প্রযুক্তিগতভাবে ব্যাপক উন্নতি করেছে। যা আমাদের দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন নিয়ে এসেছে। আর প্রযুক্তির এই অভাবনীয় পরিবর্তনে ইন্টারনেট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্তমানে ইন্টারনেট একটি অপরিহার্য হাতিয়ার হয়ে উঠেছে যা আমাদের যোগাযোগ, শেখার এবং বিভিন্ন কাজ পরিচালনা করার পদ্ধতিতে বিপ্লব ঘটিয়েছে। এর ফলে অজান্তেই অনেক ব্যক্তিগত তথ্য জমা হয়ে যাচ্ছে গুগলে। যার মধ্যে গুগলের লোকেশনও রয়েছে।
যদিও ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য যতটা সম্ভব মুছে ফেলা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল গুগল। আর সেই কথাই রাখতে চলেছে সুন্দর পিচাইয়ের তথ্যপ্রযুক্তি সংস্থা। এবার ব্যবহারকারীদের লোকেশন হিস্ট্রি স্থায়ীভাবে ডিলিট করবে গুগল।
তবে সংস্থার টাইমলাইন ফিচারটি (আগের লোকেশন হিস্ট্রি) এরপরও কাজ করবে। এক্ষেত্রে ব্যবহারকারীদের সেটা সিলেক্ট করে রাখতে হবে। যার সাহায্যে ভবিষ্যতেও তারা দেখে নিতে পারবেন অতীতে কোন সময় তারা কোথায় ছিলেন। কিন্তু সেক্ষেত্রেও সমস্ত তথ্য জমা হবে ‘লোকাল’ ড্রাইভে। মোট কথায় সংস্থার সার্ভারে কিছুই থাকবে না।
গুগল জানিয়েছে, গত ১ ডিসেম্বর পর্যন্ত সমস্ত পুরনো লোকেশন হিস্ট্রি তারা রেখে দেবে। কিন্তু এর পরই সব মুছে দেওয়া হবে চিরতরে। তবে তার আগে ব্যবহারকারীরা চাইলে সেইসব তথ্যের ব্যাকআপ রাখতে পারবেন।
গুগলের এমন সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে গুগলের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট কারণ জানানো হয়নি। তবে বলা হয়েছে, ব্যবহারকারীদের লোকেশন সংক্রান্ত তথ্য তাদের ব্যক্তিগত। তা সুরক্ষিত, গোপনীয় ও ব্যবহারকারীদের নিয়ন্ত্রণাধীন রাখতেই প্রতিজ্ঞাবদ্ধ গুগল। সেইসঙ্গে দাবি করে বলা হয়েছে, ‘মনে রাখবেন, গুগল ম্যাপ আপনাদের তথ্য কাউকে কখনওই বিক্রি করেনি। এমনকি বিজ্ঞাপনদাতাদেরও নয়।’
এস