দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। এতে প্রতিনিয়ত কোনো না কোনো কিছু সার্চ করা হচ্ছে। এর জন্য ব্যবহার করছেন গুগলের ওয়েব ব্রাউজার গুগল ক্রোম। ব্যবহারকারীকে গুগলের পক্ষ থেকে ১৫ জিবি স্টোরেজ ফ্রি দেওয়া হয়ে থাকে। তবে তা জি-মেইলে ফাইল, ফটো ইত্যাদি স্টোর করার জন্য কয়েক দিনের মধ্যেই ফুল হয়ে যায়। ফলে এমন অবস্থায় নতুন মেইলে ঢুকতে সমস্যা হয়।
বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করেন জি-মেইল (Gmail)। টেক জায়ান্ট গুগলের (Google) এই সার্ভিসে অভ্যস্ত প্রায় সকলেই। শুধুমাত্র ব্যক্তিগত কাজে নয়, কর্মক্ষেত্রে অর্থাৎ অফিশিয়ালভাবেও ব্যবহার করা হয়। কিন্তু তিনটি জি-মেইল অ্যাকাউন্ট থাকলে ৪৫ জিবি স্টোরেজ ফ্রি পাওয়া যায়। বাড়তি স্টোরেজ পাওয়ার ক্ষেত্রে এটিও একটি উপায়।
তবে মেইল, অপ্রয়োজনীয় ফাইল ও অ্যাটাচমেন্ট, ছবি, ভিডিও সব মিলিয়ে স্টোরেজ ভরে যায় গুগল ড্রাইভের। তবে আপনি চাইলে কিন্তু জি-মেইলে ১০ এমবির বড় ফাইলগুলো একসঙ্গে ডিলিট করতে পারবেন।
চলুন জেনে নেওয়া যাক জি-মেইলে একসঙ্গে ১০ এমবির বেশি ফাইল যেভাবে ডিলিট করবেন: প্রথমেই গুগল জি-মেইল ওপেন করুন। সার্চ বারে টাইপ করুন—has: attachment larger:10MB। তারপর যে ই-মেইলে ১০ এমবির বেশি অ্যাটাচমেন্ট থাকবে সেগুলো চলে আসবে। তারপর প্রয়োজনীয় ফাইল রেখে বাকিগুলো রিডিলিট করে দিতে পারেন।
ড্রাইভের বড় ফাইলগুলো ডিলিট করবেন যেভাবে: প্রথমে গুগল ড্রাইভে লগ ইন করুন। তারপর ওপরে থ্রি লাইন ডটে ক্লিক করে, স্টোরেজ অপশনে ক্লিক করুন। এবার এখানে ‘ফ্রি আপ স্পেস’ নামে একটি অপশন থাকবে সেখানে ট্যাপ করুন। এখানে দেখতে পাবেন কোথায় কত স্টোরেজ ব্যবহার হয়েছে। তারপর ‘স্টোরেজ ম্যানেজার’-এর অধীনে যেখান থেকে স্টোরেজ খালি করতে চান ক্লিক করুন। এবার একে একে সেগুলো ক্লিয়ার করলেই অনেকটা জায়গা বেঁচে যাবে।
এস