দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বর্তমানে বিশ্বের মেটার মালিকানাধীন জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি হোয়াটসঅ্যাপ। গ্রাহকের কাছে নিজের জনপ্রিয়তা বারাতে প্রতিনিয়ত নিজেকে আপডেট করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ব্যবহারকারীদের সময় বাঁচাতে বিভিন্ন চ্যানেলকে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করার নতুন ফিচার নিয়ে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ।
এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে ‘চ্যানেলস’ নামের ব্রডকাস্ট টুল চালু করেছে হোয়াটসঅ্যাপ। সেটির মাধ্যমে সহজে একাধিক ব্যক্তির কাছে হালনাগাদ তথ্য জানানোর পাশাপাশি জরিপ চালানোর সুযোগ থাকায় এরই মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান বা জনপ্রিয় ব্যক্তি হোয়াটসঅ্যাপে নিজস্ব চ্যানেল খুলেছেন। শুধু তাই নয়, সহজে পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য জানার সুযোগ থাকায়, অনেকে চ্যানেলগুলো নিয়মিত অনুসরণও করেন।
তবে হোয়াটসঅ্যাপে চ্যানেলের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ার ফলে এখন চাইলেও সহজে পছন্দের সব চ্যানেলের সন্ধান পাওয়া যায় না। তাই এ সমস্যা সমাধানে দ্রুত পছন্দের চ্যানেল খুঁজে দিতে নতুন সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটাইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, দ্রুত পছন্দের চ্যানেলের সন্ধান দিতে বিভাগভিত্তিক চ্যানেল খোঁজার সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এরই মধ্যে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ব্যবহারকারীরা এ সুবিধা পরখ করতে পারছেন।
নতুন এ সুবিধা চালু হলে প্রতিষ্ঠান, ব্যক্তি, খেলা, সংবাদ, ব্যবসা, বিনোদন ও লাইফস্টাইলবিষয়ক সব চ্যানেলকে আলাদা সাতটি বিভাগে ভাগ করা হবে। ব্যবহারকারীরা বিভাগের নাম লিখে সার্চ করলেই সে বিষয়ের সব চ্যানেলের তালিকা দেখতে পারবেন। ফলে দ্রুত নিজেদের পছন্দের চ্যানেলের খোঁজ পাওয়ার পাশাপাশি সেগুলো অনুসরণ করা যাবে। হোয়াটসঅ্যাপের পরবর্তী সংস্করণে এ সুবিধা উন্মুক্ত করা হবে।
এস