দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বর্তমানে বিশ্বের মেটার মালিকানাধীন জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি হোয়াটসঅ্যাপ। প্ল্যাটফর্মটিতে ছবি, ভিডিও ও নানা গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান করা হয়। তাই অনেকেই ব্যক্তিগত বা প্রয়োজনীয় কাজে এটি নিয়মিত ব্যবহার করেন। এটি প্রতিনিয়ত নিজেকে আপডেট করে গ্রাহকের কাছে নিজের জনপ্রিয়তা আরো বাড়িয়ে তুলছে। এরই ধারাবাহিকতায় নতুন ফিচার নিয়ে আসছে অ্যাপটি।
জানা গেছে, এবার ব্যবহারকারীদের ক্যামেরার জুম কন্ট্রোল ফিচারে নতুন চমক আসছে হোয়াটসঅ্যাপ। এরই মধ্যে আইওএস বিটা ভার্সনে নতুন ফিচারটি চোখে পড়েছে। অর্থাৎ আইফোন ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপের ক্যামেরা অন করে ছবি তুললে এখন আরো সহজ ও মসৃণভাবে ক্যামেরা জুম করা যাবে। অ্যাপটির ২৪.৯.১০.৭৫-এর আপডেটেড ভার্সনে এই নতুন ফিচারটি পাবেন ব্যবহারকারীরা।
নতুন ফিচারটির মাধ্যমে সহজেই জুম লেভেল অ্যাডজাস্ট করা যাবে। এর আগে ভিডিও রেকর্ডের জন্য ক্যামেরা বাটনে জোরে প্রেস করে সোয়াইপ আপ কিংবা ডাউন করে জুম করতে হতো। কিন্তু এবার আরো সহজে জুম কমানো ও বাড়ানো যাবে।
অ্যান্ড্রয়েড হোক কিংবা আইওএস। এই প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখেই পরিবর্তন ঘটে। ডিসঅ্যাপিয়ারিং অপশন থেকে স্ট্যাটাস, নানা ক্ষেত্রেই বদল ঘটিয়ে ব্যবহারকারীদের মন জয় করে নিয়েছে হোয়াটসঅ্যাপ।
এস