দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বর্তমানে বিশ্বের জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি হোয়াটসঅ্যাপ। অনেকেই ব্যক্তিগত বা প্রয়োজনীয় কাজে নিয়মিত এটি ব্যবহার করেন। এটি প্রতিনিয়ত নিজেকে আপডেট করে গ্রাহকের কাছে নিজের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলছে। সেই ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারি থেকে অ্যাপটি আইওএস ডিভাইসের জন্য ইন্টারফেস গ্রীন-থিম আপডেট রোলআউট করার কাজ শুরু করেছিল।
আইফোন ব্যবহারকারীদের আরো ভালো ‘ভিজ্যুয়াল এক্সপিরিয়েন্স’ ও ‘আই কেয়ার’ প্রদানের জন্য হোয়াটসঅ্যাপ তাদের ইন্টারফেসের রং উজ্জ্বল নীল থেকে পরিবর্তন করে সবুজ করেছিল। যদিও সেসময় কিছু সংখ্যক আইফোন ব্যবহারকারীরা এই আপডেট পেয়েছিলেন।
কিন্তু এখন এই নতুন আপডেট বিশ্বের অন্যান্য অঞ্চলে ‘হোয়াটসঅ্যাপ ফর আইওএস ’ ডিভাইসগুলোর জন্যও নিয়ে আসা হয়েছে। যদিও অনেক আইফোন ব্যবহারকারী এই পরিবর্তন পছন্দ করছেন না বলে জানিয়েছেন।
চলতি বছরের প্রথমার্ধ থেকেই আইওএস ডিভাইসের জন্য নতুন থিম কালার রোলআউটের কাজ শুরু করা হয়েছিল। যা এখন আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। ইতোমধ্যেই বাংলাদেশের অধিকাংশ আইফোন ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের নতুন আপডেট পেতে শুরু করেছে। যার ফলে ‘হোয়াটসঅ্যাপ ফর আইওএস’ -এর ইন্টারফেস নীল থেকে পরিবর্তন করে সবুজ থিমযুক্ত হয়ে গেছে।
নতুন আপডেটের কারণে আইফোনে হোয়াটসঅ্যাপের চ্যাট লিস্ট উইন্ডোতে থাকা স্ট্যাটাস বার, চ্যাট আইকনের রং ও ডিজাইন পরিবর্তন হয়ে গেছে। এমনকি ইন-অ্যাপ শেয়ার করা লিংকগুলো আগে নীল রংয়ের দেখা যেত, যা এখন সবুজ রঙে হাইলাইট করা হচ্ছে।
এই বিষয়ে হোয়াটসঅ্যাপের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা ব্যাখ্যা দিয়েছেন, সাম্প্রতিক পরিবর্তনগুলো হোয়াটসঅ্যাপে আধুনিক লুক, আরো অধিক অ্যাক্সেসযোগ্য করে তোলা, সহজেই ব্যবহার, চোখের ওপর চাপ কম ফেলা এবং নতুন অভিজ্ঞতা দেওয়ার জন্য এই আপডেট।
এদিকে হোয়াটসঅ্যাপের নতুন আপডেট পাওয়ার পরপরই এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা ‘সবুজ কালার’ পছন্দ করছে না বলে অভিযোগ জানিয়েছেন।
একজন বলেছেন, ‘আমার কাছে এই রং সবচেয়ে বিরক্তিকর লাগছে। এটা হোয়াটসঅ্যাপের সবচেয়ে খারাপ আপডেট বলে মনে করেছি। আর কে এই বিষয়ে একমত?’
অন্য আরেকজন লিখেছেন, ‘হোয়াটসঅ্যাপ সবুজ হয়ে গেছে। এই পরিবর্তন পছন্দ করছি না।’
এস