দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জিমেইল স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম । যেটি ছাড়া স্মার্টফোনে কাজ করা কঠিন হয়ে পড়ে। তা ছাড়া কর্পোরেট জগতে জিমেইল ছাড়া চলা অসম্ভব।
ব্যবহারকারীরা অনেক সময় বিরক্ত হন জিমেইলের দীর্ঘ মেসেজের কারণে। তবে, এখন থেকে তা আর হবে না। কারণ, জিমেইল ব্যবহারকারীরা খুব শিগ্রই একটি এআই ফিচার পেতে যাচ্ছেন। যার সাহায্যে চ্যাট করতে পারবেন।
একটি প্রতিবেদনে বলা হয়েছে, জিমেইল অ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণে ব্যবহারকারীদের জন্য শিগগিরই একটি নতুন ফিচার ‘সামারাইজ দিস মেইল’ চালু করা হতে পারে। এর পাশাপাশি গুগল অ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণের জন্য একটি নতুন টগল বোতাম দেওয়া হবে, যেখানে জেমিনি সহায়তা করবে।
রিপোর্ট অনুসারে, জিমেইল অ্যাপের নতুন অ্যান্ড্রয়েড ফিচারটি দীর্ঘ মেইলগুলোকে সংক্ষিপ্ত করবে। এতে ব্যবহারকারীর সময় বাঁচবে। প্রতিবেদনে বলা হয়েছে, সামারাইজ দিস মেইল ফিচারটি সাবজেক্ট লাইনের নিচে দেওয়া হবে।
বর্তমানে ফিচারটি শুধু ওয়ার্কস্পেস ব্যবহারকারীরা পাচ্ছেন। এটি ব্যবহার হতে পারে জিমেইলের ওয়েব সংস্করণে। এটি বর্তমানে প্রাথমিক পরীক্ষার পর্যায় অতিক্রম করছে। এই ফিচারটি যখন সম্পূর্ণরূপে চালু হবে, তখন সেটি ইমেইলের ওপরে একটি বড় আকারের উইন্ডোতে দৃশ্যমান হবে। ব্যবহারকারীদের শিগগিরই একটি নতুন টগল বোতাম দেওয়া হবে, যার মাধ্যমে ইউজাররা গুগল অনুসন্ধান এবং জেমিনি এআইতে স্থানান্তর হতে সক্ষম হবেন।
এস