দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বর্তমানে বিশ্বের জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি হোয়াটসঅ্যাপ। অনেকেই ব্যক্তিগত বা প্রয়োজনীয় কাজে নিয়মিত এটি ব্যবহার করেন। এটি প্রতিনিয়ত নিজেকে আপডেট করে গ্রাহকের কাছে নিজের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলছে। তেমনই একটি সুবিধা হলো ব্যবহারকারীরা একসঙ্গে সর্বোচ্চ চারটি যন্ত্রে তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন।
স্মার্টফোন বন্ধ বা ইন্টারনেটে যুক্ত না থাকলেও লিংক করা যন্ত্রগুলোতে হোয়াটসঅ্যাপ ব্যবহার সম্ভব। ফলে যারা ডেস্কটপ কম্পিউটার বা একাধিক স্মার্টফোন ব্যবহার করেন, তারা সব যন্ত্রে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু রাখতে পারবেন। একাধিক যন্ত্রে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ থাকলেও প্রাথমিক স্মার্টফোন ছাড়া অন্য যন্ত্রে চ্যাট লক সুবিধা পাওয়া যায় না। ফলে এবার প্রাথমিক স্মার্টফোনসহ অন্য যন্ত্রের জন্যও চ্যাট লক সুবিধা আনতে কাজ করছে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপের তথ্যমতে, প্রাথমিক স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের জন্য একটি গোপন কোড বা পাসওয়ার্ড তৈরি করে সেই কোড অন্য যন্ত্রে লিখে চ্যাট লক সুবিধা ব্যবহার করা যাবে। এর ফলে প্রাথমিক স্মার্টফোনে ছাড়াও অন্য সব যন্ত্রে হোয়াটসঅ্যাপে আদান–প্রদান করা তথ্য নিরাপদ থাকবে। পাসওয়ার্ড ব্যবহার করে চ্যাট লক করার সুবিধা থাকায় ব্যবহারকারী ছাড়া অন্য কেউ সেই চ্যাটবক্সে প্রবেশ করতে পারবেন না।
নতুন এই ফিচার চালুর ফলে ব্যবহারকারীর অজান্তে অন্য কেউ ফোন ব্যবহার করলেও বার্তা বা ছবির পোস্ট দেখতে পারবেন না। ফলে একাধিক যন্ত্রে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলেও বর্তমানের তুলনায় তা অনেক নিরাপদ। সুবিধাটি এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ফলে নির্দিষ্ট ব্যবহারকারীরাই শুধু সুবিধাটি নিতে পারছেন। পরবর্তীতে অন্য সব ব্যবহারকারীদের জন্য ধারাবাহিকভাবে উন্মুক্ত করা হবে।
এস