দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বর্তমানে বিশ্বের জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি হোয়াটসঅ্যাপ। অনেকেই ব্যক্তিগত বা প্রয়োজনীয় কাজে নিয়মিত এটি ব্যবহার করেন। এটি প্রতিনিয়ত নিজেকে আপডেট করে গ্রাহকের কাছে নিজের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলছে। সেই ধারাবাহিকতায় এবার ফটো গ্যালারি ফিচারে আসছে পরিবর্তন। ফলে আরও সহজে ছবি পাঠাতে পারবেন।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হোয়াটসঅ্যাপের যে ফটো গ্যালারি বা ফটো লাইব্রেরি অপশনটি আছে, তাতে খুব শিগ্রই পরিবর্তন আসতে চলেছে।
বর্তমানে আপনি কাউকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতে চাইলে চ্যাট বক্সে যে অ্যাটাচমেন্ট অপশনটি থাকে, সেখান থেকে ফটো গ্যালারি সিলেক্ট করলে স্ক্রিনে গ্যালারির ছবিগুলো আসে। কিন্তু, সামনে আর এমনটা করার প্রয়োজন হবে না। কারণ নতুন ফিচারের সাহায্যে অ্যাটাচমেন্ট অপশনে কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখলেই পৌঁছে যাবেন ফোনের গ্যালারিতে।
বেশ কিছু ব্যবহারকারীর স্মার্টফোনে এই ফিচারটি বেটা ভার্সনে চালু করা হয়েছে বলে জানা গেছে। যদিও হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে ভবিষ্যতে অ্যান্ড্রয়েড এবং আইওএস ইউজাররা এই ফিচার ব্যবহার করতে পারবেন।
এস