• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

আলো আসবেই গ্রুপের মতো আরও একটি গোপন গ্রুপ আছে

বিনোদন ডেস্ক
  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হোয়াটসঅ্যাপে ‘আলো আসবেই’ নামে একটি গ্রুপের শতাধিক স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও চিত্রনায়ক ফেরদৌসের নেতৃত্বে গড়ে তোলা এই গ্রুপের স্ক্রিনশট নিয়ে এখন বইছে সমালোচনার ঝড়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গ্রুপটিতে যাদের নিয়ে নানা রকম মন্তব্য করা হয়েছে, তাদের মধ্যে অন্যতম অভিনেত্রী সাদিয়া আয়মান। অভিনেতা মিলন ভট্টাচার্য সাদিয়ার স্ট্যাটাসের স্ক্রিনশট ‘আলো আসবেই’ গ্রুপে দিয়েছিলেন। ফাঁস হওয়া চ্যাটে সাদিয়াকে ‘তথাকথিত জনপ্রিয় অভিনেত্রী’ হিসেবেও উল্লেখ করেছিলেন মিলন।

এরপরই নিজের ব্যক্তিগত ফেসবুকে বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন সাদিয়া আয়মান। মিলন ভট্টাচার্যকে ট্যাগ করে তিনি লিখেছেন, ‘আপনাকে ধন্যবাদ দাদা, মানুষের মতো দেখতে, শিল্পী নামের শয়তান বেশধারীদের কাছে আমার মতো “এই সময়ের তথাকথিত জনপ্রিয় অভিনেত্রী”কে চিনিয়েছেন, যে ভুলকে ভুল বলতে জানে, সত্যকে সত্য বলতে জানে। গ্রুপের নাম দিয়েছেন “আলো আসবেই” তা বেশ ভালো, তবে আপনারা জানেন আপনাদের নিজেদের জীবনে, মস্তিষ্কে সত্যিকারের আলোর যে ভীষণ প্রয়োজন?’

আন্দোলনকারীদের উদ্দেশে অভিনেত্রী অরুণা বিশ্বাসের ‘গরম জল দিলেই হবে’ কথায় ঘৃণা উগড়ে দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। অরুণাকে নিয়ে প্রকাশিত একটি সংবাদের ফটোকার্ড শেয়ার করে নিজের ফেসবুক পেইজে পরী লিখেছেন, ‘অমানুষ! হিংস্র! লোভী! এত হিংসা নিয়ে কখনই শিল্পী পরিচয় বহন করতে পারেন না আপনি। ধিক আপনাকে।

এই গ্রুপে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়েও কথা হয়। ফলে ফারুকী বিষয়টি স্বাভাবিকভাবে নেননি। এটিকে মানবতাবিরোধী আখ্যা দিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে বিচার চেয়েছেন তিনি। ফারুকী লিখেছেন, ‘এটা নিশ্চয়ই বেদনার যে আমাদের দেশে শিল্পীর সাইন বোর্ড নিয়ে এমন লোকজন ঘুরে বেড়াতো যারা গণহত্যায় প্রত্যক্ষ উস্কানিদাতা অথবা কেউ কেউ নিরব সমর্থক ছিলো। এরা শুধু শিল্পী হিসাবে না, মানুষ হিসাবেও নীচু প্রকৃতির।

একাত্তরে জন্ম নিলে এরা রাজাকারের দায়িত্ব পালন করতো। ফলে এদের এযুগের রাজাকার বলতে পারেন। নিশ্চয়ই এদের বিচার হবে গণহত্যায় সমর্থন এবং উস্কানী দেয়ার অপরাধে। কিন্তু আশার দিকটা আপনাদের বলি। দেখবেন এই গ্রুপের বেশিরভাগই আসলে কোনো শিল্পচর্চার সঙ্গে সেই অর্থে জড়িত না। আমাদের মেইনস্ট্রিম (মানে টেলিভিশন, ওটিটি, এবং ফিল্মে যারা প্রধান শিল্পী; তথাকথিত এফডিসি বোঝানো হয়নি মেইনস্ট্রিম শব্দটা দিয়ে) অভিনয় শিল্পী বা ফিল্মমেকারদের কেউই এদের সঙ্গে নেই। এরাই আমাদের প্রেজেন্ট অ্যান্ড ফিউচার।’

এছাড়া স্ক্রিনশটগুলো নিয়ে সমালোচনার মধ্যে আলোচনায় উঠে এসেছেন গ্রুপে থাকা ১৬০ সদস্যের নাম। এই সদস্য তালিকায় রয়েছে অভিনেতা ফজলুর রহমান বাবুর নামও। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি।

ফেসবুকে এক পোস্টে অভিনেতা বাবু লিখেছেন, ‘হোয়াটসঅ্যাপে “আলো আসবেই” গ্রুপে অ্যাড হওয়া প্রসঙ্গে আমার কিছু কথা, একটা গ্রুপের অ্যাডমিনের কাছে ফোন নম্বর থাকলেই তিনি সেই গ্রুপে যাকে খুশি, যতজন খুশি অ্যাড করতে পারেন। আবার এমন অনেক গ্রুপ আছে সেখান থেকে চাইলেও কেউ বের হতে পারে না। যদি অ্যাডমিন তাকে ডিলিট না করে।’ এ অভিনেতা লিখেছেন, ‘আলো আসবেই গ্রুপে আমি কখনো প্রবেশ করিনি বা কে কী লিখছে, আমি যদি ওখানে না দেখি, আমি কী করে জানব ওখানে কী লিখছে? ঢালাওভাবে কাউকে দোষারোপ করা বা সমালোচনা করা ঠিক না।’

অন্যদিকে অভিনেত্রী মনিরা মিঠুর দাবি, আলো আসবেই গ্রুপের মতো আরও একটি গোপন গ্রুপ আছে। নিজের ফেসবুকে পোস্ট করে এ কথা জানান মিঠু। তবে পোস্টটি করার কিছুক্ষণ পর তার ফেসবুকে সেটি আর খুঁজে পাওয়া যায়নি।

মনিরা মিঠু নিজে থেকেই মুছে দিয়েছেন কিনা এমন প্রশ্ন যখন উকি দিচ্ছে মনে তখন গণমাধ্যমকে অভিনেত্রী জানান, পোস্টটি তিনি মুছে দেননি এবং নিজেও বুঝতে পারছেন না তার পোস্ট বারবার ডিলিট হওয়ার কারণ কি! এরপর এ বিষয়ে ফেসবুকে একটি পোস্টও করেন মনিরা মিঠু।

এস

  • হোয়াটসঅ্যাপ গ্রুপ
  • আলো আসবেই
  • স্ক্রিনশট
  • সোশ্যাল মিডিয়া
এ সম্পর্কিত আরও খবর
ট্রেইনি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এ জনবল নেবে দেশ টিভি
ট্রেইনি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এ জনবল নেবে দেশ টিভি
জুনিয়র এক্সিকিউটিভ/ এক্সিকিউটিভ, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নেবে দেশ টিভি
জুনিয়র এক্সিকিউটিভ/ এক্সিকিউটিভ, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নেবে দেশ টিভি
নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, ভিডিও নিয়ে যা জানা গেল
নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, ভিডিও নিয়ে যা জানা গেল
পোষ্য কোটা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক
পোষ্য কোটা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।