• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • তথ্যপ্রযুক্তি

স্মার্টফোনে ট্র্যাকিং বন্ধে যা করবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
  ২৪ মার্চ ২০২৪, ১২:৩৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্মার্টফোন প্রযুক্তির অন্যতম আবিষ্কার। বর্তমানে এটি ছোট বড় প্রায় সবার হাতেই রয়েছে। এই ডিভাইস মানুষের জীবনযাত্রাকে সহজ করে দিয়েছে। তবে এর সদ্ব্যবহারের পাশাপাশি অপব্যবহারও হয় অনেক। ফলে ব্যবহারকারীকে ভোগান্তিতে পড়তে হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিশেষ করে স্মার্টফোনের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত তথ্যও ঝুঁকিতে পড়ছে। আবার এর মাধ্যমে আমাদের অনলাইন কার্যক্রমের তথ্য সংগ্রহ করতে পারে বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইট। এমন একটি ভোগান্তি বা সমস্যা হলো ট্র্যাকিং। এর শিকার হলে গোপন বলে আর কিছুই থাকে না। এটি এমন একটি সমস্যা, যে ইন্টারনেট সংযোগ না থাকলেও স্মার্টফোন অনুসরণ করা (ট্র্যাকিং) যায়।

শুধু তা–ই নয়, এর সাহায্যে ব্যবহারকারীর অবস্থানের তথ্য সংগ্রহ করা যায়। তবে নিজেকে স্মার্টফোন ট্র্যাকিং থেকে সুরক্ষিত রাখতে কিছু কৌশল অবলম্বন করতে পারেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী রিডার্স ডাইজেস্ট এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। চলুন দেখে নেয়া যাক কিভাবে স্মার্টফোন ট্র্যাকিং থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন:

ফোন বন্ধ রাখা

বলা হয়ে থাকে স্মার্টফোনে নিরাপত্তাব্যবস্থা অনেক শক্তিশালী থাকলেও এমন কিছু স্পাইওয়্যার রয়েছে, যাতে নজরদারি করা সম্ভব। সক্রিয়ভাবে স্মার্টফোন ট্র্যাকিং করা হচ্ছে, এমন শঙ্কা থাকলে ফোন বন্ধ রাখা যেতে পারে। দ্য বিগ ফোন স্টোরের বিপণন ব্যবস্থাপক ব্র্যানডন উইলকিস এমন পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, স্মার্টফোন বন্ধ রাখলে খুব শক্তিশালী স্পাইওয়্যার দিয়েও ট্র্যাক করা সম্ভব নয়।

এয়ারপ্লেন মোড চালু

সাধারণত বিমানে চলাচলের সময় ফোনের এয়ারপ্লেন মোড চালু করা হয়। তবে এ মোড চালু করে পরোক্ষভাবে ফোন ট্র্যাকিং রোধ করা সম্ভব। এটি চালু হলে ব্যবহারকারী ফোনকল করার সুযোগ পান না।

র‌্যাঙ্ক সিকিউরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বারুচ লাবুনস্কি বলেন, যেকোনো ধরনের ট্র্যাকিং থেকে সুরক্ষিত থাকার সবচেয়ে সহজ ও দ্রুততম উপায় হলো এয়ারপ্লেন মোড চালু করা। ফলে ফোনের অভ্যন্তরে ইনস্টল করা সেল ও ওয়াই–ফাই রেডিয়াস বন্ধ থাকে। যার কারণে কোনো নেটওয়ার্কে সংযুক্ত হতে পারে না।

লোকেশন অ্যাকসেস বন্ধ করা

স্মার্টফোনের সেটিংস থেকে লোকেশন অ্যাকসেস বন্ধ করে দিতে হবে। ফলে ফোন ব্যবহারকারীর সঙ্গে থাকলেও ট্র্যাক করা যাবে না।

সার্চ ইঞ্জিন ব্যবহারে সতর্কতা

সার্চ ইঞ্জিন ব্যবহারে সতর্ক থাকলেও ট্র্যাকিং থেকে নিরাপদ থাকা যায়। কারণ, ব্যবহারকারীর অবস্থানসহ বিভিন্ন তথ্য সার্চ ইঞ্জিনে সংরক্ষিত থাকে।

কোন অ্যাপ তথ্য সংগ্রহ করছে, তা খেয়াল রাখা

স্মার্টফোনের অ্যাপগুলো সচল করার সময় অবস্থানসহ বিভিন্ন তথ্য সংগ্রহের অনুমতি দেওয়ার প্রয়োজন হয়। এ জন্য ফোনে ইনস্টল করা কোন অ্যাপ কোন তথ্য সংগ্রহ করছে, তা খেয়াল রাখতে হবে।

অ্যাপ ও অপারেটিং সিস্টেমের হালনাগাদ ব্যবহার

অপারেটিং সিস্টেম ও অ্যাপ বিভিন্ন সময় নানা ধরনের ত্রুটি দেখা দেয়। এসব ত্রুটি সমাধানে প্রতিষ্ঠানগুলো অপারেটিং সিস্টেম বা অ্যাপের হালনাগাদ সংস্করণ প্রকাশ করে। তাই সুরক্ষিত থাকতে অ্যাপ ও অপারেটিং সিস্টেমের হালনাগাদ সংস্করণ ব্যবহার করতে হবে।

গণ ওয়াই–ফাই ব্যবহারে সতর্কতা

গণ ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহারে ই-মেইল, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট আইডি ও পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্টসহ ব্যক্তিগত বিভিন্ন তথ্য চুরির আশঙ্কা থাকে। কারণ, অনেক সময় পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্কের নিরাপত্তা তেমন শক্তিশালী হয় না। ফলে সাইবার অপরাধীরা চাইলেই পাবলিক ওয়াই-ফাই থেকে বিভিন্ন তথ্য চুরি করতে পারে।

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ বার্তা সংরক্ষণ করবেন যেভাবে

অব্যবহৃত অ্যাপ থেকে তথ্য সংগ্রহের অনুমতি বন্ধ

অ্যাপ ইনস্টলের ক্যামেরা, মাইক্রোফোনসহ অবস্থান, ফাইল ও কল লগের মতো বিভিন্ন তথ্য ব্যবহারের অনুমতি দিতে হয়। তবে ফোনে ইনস্টল করার পর সব অ্যাপ নিয়মিত ব্যবহার করা হয় না। অব্যবহৃত অ্যাপগুলোকে দেওয়া অনুমতি মুছে ফেলে ট্র্যাকিং ঠেকানো সম্ভব।

এস

  • স্মার্টফোন
  • প্রযুক্তি
  • ট্র্যাকিং
  • ইন্টারনেট
  • তথ্যপ্রযুক্তি
এ সম্পর্কিত আরও খবর
যেসব স্মার্টফোনে ফেসবুক-ইনস্টাগ্রাম আর চলবে না
যেসব স্মার্টফোনে ফেসবুক-ইনস্টাগ্রাম আর চলবে না
পাকিস্তানে ‘গুরুত্বপূর্ণ কাজ’ ছাড়া ইন্টারনেট ব্যবহার না করার আহ্বান
পাকিস্তানে ‘গুরুত্বপূর্ণ কাজ’ ছাড়া ইন্টারনেট ব্যবহার না করার আহ্বান
আধুনিক প্রযুক্তি ও পেশাদারিত্বের প্রতিশ্রুতি
আধুনিক প্রযুক্তি ও পেশাদারিত্বের প্রতিশ্রুতি
‘শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়’
‘শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়’
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।