দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর একাদশ আসর মাঠে গড়ানোর বাকি আর মাত্র কয়েকটা দিন। চলতি মাসের ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এ আসর নিয়ে ইতোমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এবারের আসরে আম্পায়ারিং নিয়ে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড । মাঠে দায়িত্ব পালনের জন্য মনোনীত হয়েছেন মোট ১২ জন আম্পায়ার। এর মধ্যে ১০ জন দেশি এবং ২ জন বিদেশি। এছাড়া ম্যাচ পরিচালনায় থাকবেন ৪ জন অভিজ্ঞ ম্যাচ রেফারি।
বিসিবি জানিয়েছে এবারের বিপিএলে আম্পায়ারিং ও ম্যাচ পরিচালনার মান উন্নত করার লক্ষ্যেই অভিজ্ঞ বিদেশি আম্পায়ারদের যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে আসরকে আরও পেশাদার এবং প্রতিযোগিতামূলক করে তোলার পরিকল্পনা করছে বিসিবি। শুধু তাই নয়, উন্নত ডিআরএস, হকআই, স্পাই ক্যামেরার মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। এ ছাড়া জমকালো উপস্থাপনে ব্র্যান্ডিংয়ে পেরিমিটার ও সাইড স্ক্রিণে স্ট্যাটিক বোর্ডের বদলে এলইডি বোর্ড ব্যবহার করা হবে। যা বিশ্বের সেরা সেরা টুর্নামেন্টগুলোতে দেখা যায়।
দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে বিপিএল বরাবরই ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে নিয়েছে। তবে আগে আম্পায়ারিং নিয়ে দর্শকদের কাছ থেকে শোনা যেত নানা অভিযোগ । এবার বিদেশি আম্পায়ার এবং উন্নত প্রযুক্তি যুক্ত হওয়ায় সেই বিতর্ক কমবে বলে আশাবাদি বিসিবি।
আম্পায়ারিং মান উন্নত করার পাশাপাশি এবারের বিপিএলে ই-টিকিট সিস্টেম, বিনামূল্যে পানি সরবরাহ, সুলভ মূল্যে খাবার সরবরাহ এবং ওয়াশরুম ব্যবস্থার উন্নয়নের কথা জানিয়েছে বিসিবি। শহীদ মীর মুগ্ধর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে গ্যালারিতে থাকবে ‘জিরো ওয়েস্ট জোন’ এবং ‘জোন ৩৬’ নামে একটি বিশেষ স্থান।
আমি বলছি না এক আসরেই টুর্নামেন্ট ওয়ার্ল্ডক্লাস হয়ে যাবে। কিন্তু আগের আসরের চেয়ে ভালো হবে। সামনের বছরগুলোতে আরও ভালো হবে বিপিএলের মান। এবারের বিপিএলে ই-টিকিটের প্রাধান্য থাকবে বেশি, ৮০-৮৫ শতাংশ।'
এছাড়াও বিপিএল শুরুর আগে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে অনুষ্ঠিত হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। আগামী ২৩ ডিসেম্বর মিরপুরে আয়োজিত মিউজিক ফেস্টে পারফর্ম করবেন পাকিস্তানি কিংবদন্তি গায়ক রাহাত ফতেহ আলি খান সহ মাইলস, অ্যাভয়েড রাফার মতো দেশের জনপ্রিয় ব্যান্ড এবং শিল্পীরা।
সবমিলিয়ে, আম্পায়ারিং এবং ম্যাচ পরিচালনায় আধুনিক প্রযুক্তি ও পেশাদারিত্বের মিশেলে বিপিএলের এবারের আসরকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে বিসিবি। এখন অপেক্ষা শুধু মাঠে প্রতিযোগিতা শুরু হওয়ার।
কে