দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লা লিগায় হাইভোল্টেজ ম্যাচে রাতে বার্সেলোনার বিপক্ষে মাঠে নামবে অ্যাটলেটিকো মাদ্রিদ। বার্সেলোনার জয় টেবিলের শীর্ষস্থান ধরে রাখার জন্য জয়ের বিকল্প নেই। আর দুর্দান্ত ফর্মে থাকা দিয়াগো সিমিওনে চান কখনোই বার্সার মাঠে জয় না পাওয়ার অতীত রেকর্ড ভাঙ্গতে। বার্সার ঘরের ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত বার্সেলোনা। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ আটলেতিকো মাদ্রিদ। দিয়াগো সিমিয়নের দলের বিপক্ষে বার্সার জয়টা চাই লা লিগার লিগ টেবিলের শীর্ষস্থানটা ধরে রাখার জন্য। কারন স্রোতের বিপরীতে এবার হাটতেই হবে বার্সাকে নিজেদের অক্ষপথে ফিরতে হলে।
লা লিগায় সময়টা ভীষণ বাজে কাটছে বার্সেলোনার। যদিও পয়েন্ট টেবিলে এখনও তারা শীর্ষেই আছে। তবে একের পর এক ম্যাচে হোঁচট খাওয়ায় পয়েন্টের হিসাবে তাদের ধরে ফেলেছে আতলেতিকো মাদ্রিদ। দিয়েগো সিমেওনের দলের বিপক্ষেই এবার খেলতে হবে কাতালানদের।
শেষ দুই ম্যাচে নেই কোনো জয়। হেরেছে ১টিতে আর ড্র সমান ম্যাচে। বিপরীতে শেষ ৫ ম্যাচের সমীকরণে বার্সার জয় মাত্র একটিতে। হেরেছে আর ড্র করেছে সমান ২টি করে ম্যাচে। এই মৌসুমে লা লিগায় প্রথম ১২ ম্যাচের ১১টিই জেতা বার্সেলোনা তাদের পরের ৬ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র একটি। এই ৬ ম্যাচের তিনটিতে তারা হেরেছে, ড্র করেছে দুটি।
ঘরের মাঠে সবশেষ দুটি লিগ ম্যাচেই হেরেছে বার্সেলোনা। সবশেষ লেগানেসের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে চোট পেয়ে কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল। চোটে বাইরে আছেন দলের আরও কয়েকজন ফুটবলার। বাস্তবতা মেনে নিয়েই শিরোপা জিততে মৌসুমের শেষ পর্যন্ত লড়ে যাওয়ার প্রত্যয় ফ্লিকের।
অন্যদিকে দারুণ ছন্দে আছে আতলেতিকো। লিগে সবশেষ ছয় ম্যাচের সবকটি জিতেছে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১১ ম্যাচের প্রতিটিতে তারা মাঠ ছেড়েছে জয়ের হাসিতে। লিগে ১৮ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৩৮। তাদের চাইতে ১ ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে আতলেতিকো দুইয়ে, ৩৭ পয়েন্ট নিয়ে রেয়াল মাদ্রিদ তিনে আছে। মাদ্রিদের দুই দলই একটি করে ম্যাচ কম খেলেছে।
লা লিগায় বর্তমানে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্বে থাকা কোচ দিয়েগো সিমেওনে। আতলেতিকো মাদ্রিদকে দুইবার লিগ শিরোপা জিতিয়েছেন তিনি। তবে বার্সেলোনাকে ছাড়িয়ে যাওয়ার হাতছানির ম্যাচে আতলেতিকোর জন্য বাধা তাদের পরিসংখ্যান। কারণ, বার্সেলোনার মাঠে কখনও জয়ের স্বাদ তিনি পাননি। এবার দীর্ঘ সেই খরা কাটাতে মরিয়া এই আর্জেন্টাইন কোচ। বার্সেলোনার মাঠে নিজেদের সবশেষ ১৮ লিগ ম্যাচে জিততে পারেনি মাদ্রিদের দলটি। সেই দীর্ঘ খরা কাটানোরও ভালো সুযোগ এবার। গত নভেম্বরের শুরুতেও লিগ টেবিলে আতলেতিকোর চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে ছিল বার্সেলোনা। কিন্তু সবশেষ ছয় ম্যাচের স্রেফ একটিতে জিতেছে হান্সি ফ্লিকের দল। আতলেতিকো জিতেছে সবশেষ ছয় ম্যাচের সবকটি। দুই দলের পয়েন্ট এখন সমান।
কে