দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বর্তমানে বিশ্বের জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি হোয়াটসঅ্যাপ। অনেকেই ব্যক্তিগত বা প্রয়োজনীয় কাজে নিয়মিত এটি ব্যবহার করেন। অনেকেই প্রতিদিন বিভিন্ন কাজে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান। তবে ব্যস্ততার কারণে সব সময় বার্তা লেখার সময় পাওয়া যায় না। তাই অনেকে ভয়েস মেসেজ পাঠান।
কিন্তু প্রাপক যদি ভিন্নভাষী হন, সেক্ষেত্রে সে ভয়েস মেসেজে থাকা তথ্য ভালোভাবে বুঝতে পারেন না। তাই ব্যবহারকারীদের এ সমস্যা সমাধানের জন্য এক ভাষার ভয়েস মেসেজ অন্য ভাষায় অনুবাদ করে পড়ার সুযোগ চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।
নতুন সুবিধাটি চালু হলে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে পাঠানো যেকোনো ভয়েস মেসেজে থাকা তথ্য নিজেদের পছন্দের ভাষায় অনুবাদ করে পড়ার সুযোগ পাবেন। এর ফলে সহজেই ভিনদেশি ব্যক্তিদের সঙ্গে ভয়েস মেসেজ আদান-প্রদান করা যাবে। আর এতে এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করায় বার্তায় থাকা তথ্য অন্য কেউ জানতে পারবেন না।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএ বেটা ইনফো জানিয়েছে, কণ্ঠস্বর শনাক্ত করার (স্পিচ রিকগনিশন) প্রযুক্তি কাজে লাগিয়ে ভয়েস মেসেজে থাকা তথ্য অনুবাদ করে লিখে দেবে হোয়াটসঅ্যাপ। চ্যাটবক্স থেকেই ভয়েস মেসেজ অনুবাদ করে পড়া যাবে। ফলে ব্যবহারকারীরা সহজেই অন্যদের পাঠানো ভয়েস বার্তার তথ্য জানতে পারবেন।
এস