দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের আদান-প্রদান করা ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ বার্তা নিরাপদে রাখতে নির্দিষ্ট সময় পর সেগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার সুযোগ দিয়ে থাকে। ‘ডিজঅ্যাপিয়ারিং মেসেজেস’ নামের এ সুবিধা কাজে লাগিয়ে নির্দিষ্ট বার্তা পাঠানোর আগেই মুছে যাওয়ার সময় নির্ধারণ করা সম্ভব। ফলে নির্দিষ্ট সময় পর ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ বার্তাগুলো প্রাপকের চ্যাট বক্সে আর দেখা যায় না। তার আগে চলুন সুবিধাটি চালুর পদ্ধতি জেনে নেওয়া যাক:
১. এই সুবিধাটি চালু করতে প্রথমে স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে হবে।
২. তারপর ওপরের ডান দিকে থাকা থ্রি ডট মেনুতে ট্যাপ করুন।
৩. এরপর পপআপ বক্সে দেখানো অপশন থেকে সেটিংস নির্বাচন করে ‘প্রাইভেসি’ বাটনে ক্লিক করতে হবে।
৪. এবার স্ক্রল করে ‘ডিজঅ্যাপিয়ারিং মেসেজেস’ অপশনের নিচে থাকা ‘ডিফল্ট মেসেজ টাইমার’ বাটনে ক্লিক করলেই ২৪ ঘণ্টা, ৭ দিন ও ৯০ দিনের তিনটি অপশন দেখা যাবে।
৫. এরপর সেখান থেকে আপনি প্রয়োজন অনুযায়ী যেকোনো একটি অপশন নির্বাচন করলেই, নির্দিষ্ট সময় পর প্রাপকের চ্যাট বক্স থেকে পাঠানো বার্তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।
এস