দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বর্তমানে বিশ্বের জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি হোয়াটসঅ্যাপ। অনেকেই ব্যক্তিগত বা প্রয়োজনীয় কাজে নিয়মিত এটি ব্যবহার করেন। এর ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির কারণে প্রতারণার ঘটনাও বৃদ্ধি পাচ্ছে। তাই ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তার জন্য ‘ভিউ ওয়ানস’ নামে নতুন সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ।
প্রেরকের পাঠানো ছবি বা ভিডিও প্রাপক খুলে দেখার পর, হোয়াটসঅ্যাপের ‘ভিউ ওয়ানস’ সুবিধা ব্যবহার করে তা স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা যাবে। শুধু তা-ই নয়, ছবি বা ভিডিওগুলো প্রাপকের ফটো গ্যালারিতেও সংরক্ষিত থাকবে না। ফলে আপনি নিরাপদে গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান করতে পারবেন।
বার্তা বা ছবি নিরাপদ থাকলেও, এতদিন অ্যাকাউন্টের প্রোফাইল ছবির স্ক্রিনশট নেওয়া যেত। ফলে অনেকেই সেটি কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের প্রতারণা করতেন। নতুন এ নিরাপত্তা সুবিধা হোয়াটসঅ্যাপে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে বলে জানা গেছে। ফলে এখন আর চাইলেও অন্য কারও অ্যাকাউন্টের প্রোফাইল ছবির স্ক্রিনশট নেওয়া যাবে না।
নিরাপত্তা এ সুবিধাটি প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য উন্মুক্ত করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এ সুবিধা ব্যবহার করতে পারবেন।
এস