দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বর্তমানে বিশ্বের জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি হোয়াটসঅ্যাপ। অনেকেই ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে নিয়মিত এটি ব্যবহার করেন। এর ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির কারণে প্রতারণার ঘটনাও বৃদ্ধি পাচ্ছে। চ্যাট থেকে শুরু করে অডিও-ভিডিও কলে ঘটছে একের পর এক জালিয়াতি।
প্রতারকরা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বা ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল করতে শুরু করেছে। তবে আপনি চাইলে কিছু কৌশল অবলম্বন করে প্রতারকদের হাত থেকে নিজেকে বাঁচাতে পারেন।
চলুন জেনে নেওয়া যাক কীভাবে নিজেকে হোয়াটসঅ্যাপের প্রতারণা থেকে বাঁচাবেন-
হঠাৎ অপরিচিত নাম্বার থেকে ভিডিও কল এলে তা রিসিভ করবেন না। কারণ, অচেনা কেউ ধরেই আপনাকে ভিডিও কল দেবে না। প্রয়োজনে সন্দেহজনক নাম্বারটি ব্লক করে দিন।
অপরিচিত কেউ কি আপনার সঙ্গে হোয়াটসঅ্যাপে কল বা চ্যাট করে যোগাযোগের চেষ্টা করছে। যদি এমন হয় তাহলে বলার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। অচেনা কাউকে কখনো ব্যক্তিগত তথ্য দেবেন না।
প্রতারকরা প্রায়ই হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে ব্যক্তিগত তথ্য জানতে চায়। আপনার বিশ্বাস অর্জনের জন্য সেসময় নিজেদের সরকারি কর্মকর্তা বা ব্যাংক কর্মচারী বলে দাবি করেন। তাদের কথা ভুলেও বিশ্বাস করা যাবে না। কারণ, কোনো ব্যাংক থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল বা ভয়েস কল করা হয় না।
অনেক সময় অপরিচিত নম্বর থেকে কল করে, আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাইবে। এমন কারো সঙ্গে বন্ধুত্ব করার আগে ভাবুন। আজকাল এই ধরনের ভিডিও কল অনেকেরই আসে। বন্ধুত্ব করার পর কয়েকদিন যেতে না যেতেই দেখা যায়, আপত্তিকর ছবি বা ভিডিও দেখতে চাওয়া হয়। আর সেই ফাঁদে অনেকেই পা দিয়ে দেয়। তারপর সেই ছবি, ভিডিও ও মেসেজের স্ক্রিনশট নিয়ে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। তাই এই ধরনের ফাঁদ থেকে নিজেকে বাঁচাতে সচেতন হতে হবে।
এস