দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের গফরগাঁওয়ে কিশোরগঞ্জের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর গাড়ির সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রকৌশলী ও চালক দগ্ধ হয়েছেন।
আহতরা হলেন-স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী (৫৯) ও গাড়ী চালক আফজাল আহমেদ (৩৫)।
রোববার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামে ঘটনাটি ঘটে।
গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রকৌশলী লিয়াকত আলী কিশোরগঞ্জ থেকে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সার্কেল অফিস ময়মনসিংহে যাওয়ার পথে ভালুকা-হোসেনপুর সড়কের গফরগাঁও অংশের হাঁটুরিয়া এলাকায় পৌঁছলে গাড়িটির গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হয়। এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা এবং গাড়িতে আগুন ধরে যায়। গাড়িতে থাকা প্রকৌশলী ও চালক দগ্ধ হয়। পরে স্থানীয় লোকজন আহত প্রকৌশলী লিয়াকত আলী ও চালক আফজল আহমেদকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
খবর পেয়ে গফরগাঁও উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট গাড়িটির আগুন নিয়ন্ত্রণে আনেন।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারহানা ফারুক বৃষ্টি বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসা জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ প্রেরণ করা হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শফিক উদ্দিন বলেন, প্রকৌশলী ও গাড়ি চালককে দ্বগ্ধ অবস্থায় দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।