দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অনলাইনে কাজের সময় যদি ইন্টারনেট ধীরগতির হয় তাহলে স্বাভাবিকভাবে মেজাজ গরম হয় যায়। কোনো কিছু ডাউনলোড বা আপডেট করার থাকলে উচ্চগতির ইন্টারনেট জরুরি। সেই গতির নিরিখেই গোটা দুনিয়ায় এগিয়ে রয়েছে চীন। সম্প্রতি তেমনি একটি প্রকল্পের কাজ করেছে দেশটির দুই প্রতিষ্ঠান।
হুয়েই ও চায়না মোবাইল যৌথভাবে তৈরি করেছে একটি করিডোর। বেইজিং থেকে দক্ষিণ পর্যন্ত তিন হাজার কি.মি চওড়া হবে এটি। সেই করিডরেই বিশ্বসেরা ইন্টারনেট গতি পাওয়া যাচ্ছে। কোনো বিদেশি প্রযুক্তি নয়, চীনা প্রযুক্তি কাজে লাগিয়েই করিডোরটি তৈরি করা হয়।
ব্লুমবার্গ সংবাদমাধ্যম সূত্রে খবর, সিঙ্গুয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করেছিল প্রতিষ্ঠান দুটি। এ ছাড়াও গবেষকদের জন্য সারনেট ডটকমের সঙ্গে চুক্তি করে তারা। চার দলের যৌথ চেষ্টাতেই তৈরি হয়েছে সুদীর্ঘ করিডোর। এখানের নেট স্পিড এমবি (মেগাইবাইটে) মাপা যায় না।
এমনকি জিবিতে (গিগাবাইট) মাপা যায় না। মাপতে হবে টিবিতে। প্রতি সেকেন্ডে এক দশমিক দুই টেরাবাইট। অর্থাৎ এক হাজার জিবিরও বেশি নেট স্পিড এই অঞ্চলে। যা বিশ্বের যেকোনো দেশের নেট স্পিডকে অনায়াসে ছাপিয়ে যেতে পারে।
প্রসঙ্গত, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সিঙুয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়টি এক বিবৃতিতে জানায়, ৩১ জুলাই থেকে শুরু হওয়া নানা পরীক্ষা-নিরীক্ষা সফল হয়। ফলে আপাতত সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট এটিই।
এস