• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

সিআইএ’র প্রকাশিত নথি: লাদেনের হিটলিস্টে ছিল ভারতসহ ৮ দেশ

আন্তর্জাতিক ডেস্ক
  ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার আগে ভারতকে সম্ভাব্য হামলার লক্ষ্য হিসেবে বিবেচনা করেছিলেন আল-কায়েদার সাবেক নেতা ওসামা বিন লাদেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রকাশ করা গোপন নথিতে এ তথ্য উঠে এসেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

৯/১১ হামলার ২৫ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার বিন লাদেন-সম্পর্কিত ৭০টির বেশি প্রেসিডেন্টের গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করেছে সিআইএ। এসব নথিতে ১০০টির বেশি পৃষ্ঠা রয়েছে।

১৯৯৮ সালের ২৮ আগস্টের একটি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, বিন লাদেন ভারতসহ একাধিক দেশে হামলা চালাতে চেয়েছিলেন। ওই তালিকায় পাকিস্তান, মিসর, কুয়েত, সৌদি আরব, ইয়েমেন, উগান্ডা এবং ‘সম্ভবত’ নাইজেরিয়ার নামও ছিল। নথিটির কিছু অংশ অবশ্য কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

‘বিন লাদেনের সন্ত্রাসী নেটওয়ার্ক এখনো হুমকি’ শিরোনামের ওই প্রতিবেদনে তথ্যের উৎস গোপন রাখা হয়েছে। এতে ভারতের কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তু, হামলার তারিখ বা সুনির্দিষ্ট পরিকল্পনার কথা উল্লেখ করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়, উত্তর আমেরিকা, ইউরোপ ও পূর্ব এশিয়ায় বিন লাদেনের প্রতিষ্ঠিত অবকাঠামো এসব অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থে হামলার আশঙ্কাকে বিশ্বাসযোগ্য করে তোলে।

নথিতে আরও বলা হয়, আফগানিস্তানে অবস্থান করা বিন লাদেন ও অন্যান্য সন্ত্রাসী নেতারা দেশটিতে যুক্তরাষ্ট্রের হামলা থেকে বেঁচে গিয়েছিলেন এবং তাদের যোগাযোগব্যবস্থা অক্ষত ছিল। আল-কায়েদা কিছু প্রশিক্ষণ শিবিরে আবার প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছিল এবং অন্য কিছু শিবির স্থানান্তর করা হচ্ছিল।

আফগানিস্তানে আল-কায়েদার শিবিরে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা আগেও বিন লাদেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে আরও হামলা চালানোর চেষ্টা করছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, আল-কায়েদার প্রধান অন্তত ৬০টি দেশে থাকা ব্যক্তি ও সহযোগী গোষ্ঠীগুলোর একটি নেটওয়ার্ককে হামলা চালানোর কাজে ব্যবহার করতে পারেন।

সিআইএ প্রকাশিত প্রেসিডেন্টের গোয়েন্দা প্রতিবেদনগুলোর সংকলন থেকে দেখা যায়, ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত সাবেক মার্কিন প্রেসিডেন্টদের একাধিকবার সম্ভাব্য সন্ত্রাসী হামলার বিষয়ে সতর্ক করেছিল সংস্থাটি। এসব প্রতিবেদনের সময়কাল বিল ক্লিনটনের প্রেসিডেন্ট থাকা সময় থেকে শুরু হয়ে জর্জ ডব্লিউ বুশের মেয়াদ পর্যন্ত বিস্তৃত।

সিআইএ এক বিবৃতিতে বলেছে, এসব প্রতিবেদন প্রকাশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম অন্ধকার সময়ের আগে ও পরের সময়ে সংস্থাটির সবচেয়ে সংবেদনশীল গোয়েন্দা প্রকাশনার বিষয়ে নজিরবিহীন স্বচ্ছতা তৈরি হয়েছে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদার ১৯ সদস্য চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করেন। এর মধ্যে দুটি বিমান নিউইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের জোড়া ভবনে আঘাত হানে। এতে ভবন দুটি পুরোপুরি ধসে পড়ে।

তৃতীয় বিমানটি পেন্টাগনে আঘাত হানে। আর চতুর্থ বিমানটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন অথবা কংগ্রেস ভবন লক্ষ্য করে যাচ্ছিল বলে ধারণা করা হয়। তবে যাত্রীরা ছিনতাইকারীদের প্রতিরোধ করার পর বিমানটি পেনসিলভানিয়ার একটি মাঠে বিধ্বস্ত হয়।

আরও পড়ুন

সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে নিখোঁজ ইন্দোনেশিয়ার জাহাজ

সূত্র: এনডিটিভি

/অ

  • আল-কায়েদা
  • হামলা
  • সিআইএ
এ সম্পর্কিত আরও খবর
সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
পাল্টা হামলার মধ্যেও দক্ষিণে অগ্রসর হচ্ছে হুথিরা
পাল্টা হামলার মধ্যেও দক্ষিণে অগ্রসর হচ্ছে হুথিরা
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৬, বহুসংখ্যক আহত
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৬, বহুসংখ্যক আহত
ড্রোন হামলার পর গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করল সৌদি আরব
ড্রোন হামলার পর গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করল সৌদি আরব
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X