দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানকে পরমাণু কর্মসূচি নিয়ে আবারও আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি। দেশটির গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলোতে পরিদর্শকদের প্রবেশের সুযোগ দিলে এর ইতিবাচক প্রভাব পড়বে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে, ইরানকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানোর বিষয়ে একটি খসড়া প্রস্তাব তৈরি হয়েছে বলে খবর পাওয়া গেছে। জাতিসংঘে ইরানের মিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই খসড়া প্রস্তাবকে নতুন একটি মরিয়া পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। তাদের দাবি, এ ধরনের পদক্ষেপে কোনো লাভ হবে না।
ইরানের সঙ্গে যোগাযোগের ঘাটতিকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন গ্রোসি। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইতিবাচক ফল পাওয়ার সবচেয়ে ভালো ও সংক্ষিপ্ত পথ হলো ইরানের সঙ্গে আইএইএর পুনরায় যোগাযোগ স্থাপন করা।
গ্রোসি বলেন, ইরান যদি আন্তরিকভাবে আলোচনায় বসে এবং পরমাণু স্থাপনাগুলোতে প্রবেশের সুযোগ দেওয়া শুরু করে, তাহলে এর খুবই ইতিবাচক প্রভাব পড়বে।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে দেশটির দীর্ঘদিনের বিরোধের মধ্যেই গ্রোসির এই আহ্বান এলো। একই সময়ে তেহরানের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নতুন পদক্ষেপ নেওয়ার উদ্যোগ পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে।
সূত্র: আল জাজিরা
এমএস/