• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ডলারের আমানতে ভারতের ব্যাংকিং ব্যবস্থায় রেকর্ড তারল্য উদ্বৃত্ত

আন্তর্জাতিক ডেস্ক
  ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ডলারের আমানত বেড়ে যাওয়ায় ভারতের ব্যাংকিং ব্যবস্থায় তারল্য উদ্বৃত্ত সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। রুপিতে অতিরিক্ত তারল্যের পরিমাণ করোনা মহামারির পরবর্তী সময়ের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। এতে বাজারে তারল্য ও স্বল্পমেয়াদি সুদের হার নিয়ন্ত্রণে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

৩ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের ব্যাংকিং ব্যবস্থায় তারল্য উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ৯.৭ ট্রিলিয়ন রুপি বা প্রায় ১০২.৬৭ বিলিয়ন ডলার। এটি এখন পর্যন্ত সর্বোচ্চ। এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে ৯.২ ট্রিলিয়ন রুপি তারল্য উদ্বৃত্তের রেকর্ড ছিল।

রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার ঘোষিত অনাবাসী বৈদেশিক মুদ্রা আমানত কর্মসূচির আওতায় ভারতীয় ব্যাংকগুলো ১২৭.২৩ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। সংগৃহীত অর্থের বড় একটি অংশ ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সোয়াপ করা হয়েছে। এর ফলে ব্যাংকিং ব্যবস্থায় রুপির তারল্য উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

অতিরিক্ত এই তারল্য এখন আরবিআইয়ের জন্য নতুন সমস্যা তৈরি করছে। বিশেষ করে ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের পরিমাণ বেশি থাকায় রাতারাতি বা ওভারনাইট সুদের হার নিয়ন্ত্রণ করা কেন্দ্রীয় ব্যাংকের জন্য কঠিন হয়ে উঠতে পারে।

বিনিয়োগ ব্যাংকিং প্রতিষ্ঠান নোমুরার অর্থনীতিবিদ সোনাল ভার্মা ও অরুদীপ নন্দী এক নোটে বলেছেন, আরবিআই বর্তমানে ‘প্রাচুর্যের সমস্যা’র মুখোমুখি। তাদের মতে, সামনে উৎসবের মৌসুমে নগদ অর্থের প্রচলন বাড়লে তারল্যের একটি অংশ কমে যেতে পারে। এ ছাড়া ফরোয়ার্ড চুক্তির মেয়াদ শেষ হওয়া এবং সম্ভাব্য বৈদেশিক মুদ্রাবাজারে আরবিআইয়ের হস্তক্ষেপের মাধ্যমেও অতিরিক্ত তারল্য কিছুটা শোষিত হতে পারে।

তবে তারপরও বিপুল পরিমাণ উদ্বৃত্ত তারল্য থেকে যেতে পারে বলে মনে করছে নোমুরা। এ পরিস্থিতিতে বাজার থেকে অতিরিক্ত রুপি শোষণ করতে আরবিআইকে বিভিন্ন ধরনের তারল্য-শোষণকারী ব্যবস্থা ব্যবহার করতে হতে পারে।

আরও পড়ুন

কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি, উদ্বিগ্ন দুই ছেলে

আমি চলে গেলে কেউ করবে না, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছি: ট্রাম্প

ভারত-বেলজিয়াম বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ঐকমত্য

বিশ্লেষকদের মতে, ব্যাংকিং ব্যবস্থায় অতিরিক্ত তারল্য সাধারণত ঋণপ্রবাহ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা করতে পারে। তবে তারল্য দীর্ঘ সময় অতিরিক্ত থাকলে স্বল্পমেয়াদি সুদের হার নিয়ন্ত্রণ এবং মুদ্রানীতির কার্যকারিতা বজায় রাখা কেন্দ্রীয় ব্যাংকের জন্য জটিল হয়ে উঠতে পারে।

সূত্র: রয়টার্স

এমএস/

  • ভারত
এ সম্পর্কিত আরও খবর
ভারত-বেলজিয়াম বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ঐকমত্য
ভারত-বেলজিয়াম বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ঐকমত্য
ভারত–পাকিস্তান ম্যাচসহ আজ টিভিতে যেসব খেলা
ভারত–পাকিস্তান ম্যাচসহ আজ টিভিতে যেসব খেলা
ভারতের ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি বার্তা
ভারতের ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি বার্তা
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X