দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারত ও বেলজিয়াম বাণিজ্য ও প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে। বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভারের মধ্যে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি জানান, বাণিজ্য, প্রতিরক্ষা, পরিচ্ছন্ন জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ, সেমিকন্ডাক্টর, গবেষণা এবং দক্ষ জনশক্তির চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে দুই দেশ একমত হয়েছে।
তিনি আরও জানান, বেলজিয়ামের কোম্পানিগুলোর জন্য একটি ‘ইনভেস্টমেন্ট ফাস্ট-ট্র্যাক মেকানিজম’ চালু করা হয়েছে। একই সঙ্গে আগামী পাঁচ বছরের মধ্যে ভারত ও বেলজিয়ামের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করবে দুই দেশ।
এদিকে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি গত জানুয়ারিতে সম্পন্ন হয়েছে। চুক্তির আওতায় অধিকাংশ পণ্যের ওপর শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে দুই পক্ষের মধ্যে বাণিজ্য বাড়ার পাশাপাশি ক্রমবর্ধমান বৈশ্বিক বাণিজ্য উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্য রয়েছে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন গত জুনে জানিয়েছিলেন, ভারত-ইইউ বাণিজ্য চুক্তি ২০২৬ সালের শেষ নাগাদ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে।
অন্যদিকে, ৩১ আগস্ট প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি ভারতের প্রবৃদ্ধি চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে বছরওয়ারি ৭ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে। এই প্রবৃদ্ধি বিশ্লেষকদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে।
সূত্র: রয়টার্স
এমএস/