দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরবের কাছে আনুমানিক ৫ বিলিয়ন ডলারের বোমা ও সামরিক সরঞ্জাম বিক্রির সম্ভাব্য প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে।
প্রস্তাবের আওতায় জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশনস-এক্সটেন্ড রেঞ্জ বা জেডিএএম-ইআর সরবরাহ করা হবে। এসব সরঞ্জামের প্রধান ঠিকাদার হিসেবে বোয়িংকে নির্ধারণ করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রস্তাবিত বিক্রি সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। এর মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ আঞ্চলিক হুমকি মোকাবিলা, দেশের প্রতিরক্ষা জোরদার এবং মার্কিন বাহিনী ও উপসাগরীয় অঞ্চলের অংশীদারদের ব্যবহৃত ব্যবস্থার সঙ্গে সমন্বয় সক্ষমতা বাড়বে।
এ ছাড়া সৌদি আরবের কাছে আনুমানিক ৭৫০ মিলিয়ন ডলারের এজিটি-১৫০০ ইঞ্জিন বিক্রির সম্ভাব্য প্রস্তাবও অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। এ বিক্রির প্রধান ঠিকাদার হবে হানিওয়েল।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, সৌদি আরবকে ন্যাটোর বাইরের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে নিরাপত্তা সক্ষমতা বাড়াতে সহায়তা করার মাধ্যমে প্রস্তাবিত বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণে সহায়ক হবে।
তবে প্রস্তাবিত অস্ত্র বিক্রি এখনো চূড়ান্ত হয়নি। যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী, এ ধরনের বড় অস্ত্র বিক্রির বিষয়ে কংগ্রেসকে অবহিত করার পর তা কার্যকর হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হতে হবে।
/অ