• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

মালয়েশিয়ার সারাওয়াকে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক
  ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় বায়ুদূষণ বিপজ্জনক মাত্রায় পৌঁছানোয় মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের একটি জেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয় জানিয়েছে, রাজা সুলতান ইব্রাহিম সারাওয়াকের সেরিয়ান বিভাগজুড়ে জরুরি অবস্থা ঘোষণায় সম্মতি দিয়েছেন।

সেরিয়ানের বায়ুদূষণ সূচক এমন পর্যায়ে পৌঁছানোর পর এ সিদ্ধান্ত নেওয়া হয়, যা স্থানীয়ভাবে জরুরি অবস্থা বিবেচনার মতো পরিস্থিতি তৈরি করেছে। এর আগে সারাওয়াক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থা ঘোষণার অনুরোধ জানায়।

জরুরি অবস্থার আওতায় সোমবার থেকে সেরিয়ানের ৬৪৭টি স্কুল বন্ধ থাকবে। অন্তত আগামী সপ্তাহের শেষ পর্যন্ত এসব স্কুল বন্ধ রাখার কথা রয়েছে। একই সঙ্গে সরকারি ও বেসরকারি কার্যালয়, বাগান, নির্মাণকাজ এবং পাথর উত্তোলনকেন্দ্রও বন্ধ থাকবে। তবে জরুরি সেবাগুলো চালু থাকবে।

ধোঁয়াশা কমাতে বৃহস্পতিবার থেকে তিন দিনের কৃত্রিম বৃষ্টির কার্যক্রম শুরু করা হয়েছিল। আবহাওয়া পূর্বাভাসে আগামী কয়েক দিনে মেঘ তৈরির অনুকূল পরিস্থিতি থাকার কথা জানিয়ে এই কার্যক্রম অন্তত সোমবার পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

সারাওয়াক রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ডগলাস উগাহ এমবাস কুচিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, জরুরি অবস্থা পুরো সারাওয়াক রাজ্যে নয়, শুধু সেরিয়ান বিভাগে প্রযোজ্য। তবে পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে নিতে তিনি স্থানীয় বাসিন্দাদের আহ্বান জানান।

তিনি বলেন, ‘বাইরের কার্যক্রম কমিয়ে দিন এবং বাইরে কঠোর পরিশ্রমের মতো কর্মকাণ্ড এড়িয়ে চলুন।’

বোর্নিও দ্বীপের উত্তরাঞ্চলে অবস্থিত সারাওয়াক কয়েক সপ্তাহ ধরে ধোঁয়াশায় আক্রান্ত। পাশের সাবাহ রাজ্য ও মালয়েশিয়ার উপদ্বীপীয় এলাকাতেও একই পরিস্থিতি দেখা দিয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশেও ধোঁয়াশার প্রভাব পড়েছে। ব্রুনাইয়েও ধোঁয়াশাপূর্ণ পরিস্থিতির খবর পাওয়া গেছে। সিঙ্গাপুর জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা থেকে তারা প্রতিদিন ধোঁয়াশা পরিস্থিতি সম্পর্কে সতর্কবার্তা দেবে। দেশটির ২৪ ঘণ্টার বায়ুমান প্রথমবারের মতো ২০২৩ সালের পর অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে।

ধোঁয়াশার প্রভাব পড়েছে ফিলিপাইনেও। দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র শুক্রবার রাজধানী মেট্রো ম্যানিলাসহ এক ডজনের বেশি প্রদেশে ক্লাস স্থগিতের নির্দেশ দিয়েছেন।

ইন্দোনেশিয়ার বিভিন্ন এলাকায়, বিশেষ করে কালিমানতান ও সুমাত্রা দ্বীপে জ্বলতে থাকা দাবানল থেকেই এবারের সীমান্তপারের ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এটি ইন্দোনেশিয়ায় চলমান মৌসুমি দাবানল পরিস্থিতিরই অংশ।

আরও পড়ুন

নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, যে পরিবর্তন হবে

ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

রুশ হামলায় কেঁপে উঠল ইউক্রেনের নিরাপত্তা সংস্থার সদর দপ্তর

বিজ্ঞানীরা বলছেন, চলতি মাসে তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। এতে পুরো অঞ্চলে আরও উষ্ণ ও শুষ্ক আবহাওয়া তৈরি হয়ে দাবানলের তীব্রতা বাড়তে পারে।

সূত্র: আল-জাজিরা

  • মালয়েশিয়া
  • জরুরি অবস্থা
এ সম্পর্কিত আরও খবর
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সংসদে যা জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সংসদে যা জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী
২ লাখ কর্মী নেওয়ার খবর নাকচ মালয়েশিয়ার 
২ লাখ কর্মী নেওয়ার খবর নাকচ মালয়েশিয়ার 
মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার
মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার
সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X