• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, যে পরিবর্তন হবে

আন্তর্জাতিক ডেস্ক
  ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আফ্রিকা মহাদেশের প্রকৃত আয়তন আরও সঠিকভাবে তুলে ধরতে প্রচলিত বিশ্ব মানচিত্র পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। শুক্রবার টোগোর উদ্যোগে উত্থাপিত ‘মানচিত্র সংশোধন’ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৬৪টি দেশ। এর মধ্যে ফ্রান্স ও যুক্তরাজ্যও রয়েছে। একমাত্র যুক্তরাষ্ট্র প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। ছয়টি দেশ ভোটদানে বিরত ছিল।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

প্রস্তাবটি বাধ্যতামূলক নয়। তবে এর ফলে বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠান যে মানচিত্র ব্যবহার করে, সেগুলোতে পরিবর্তন আসতে পারে।

ষোড়শ শতাব্দী থেকে বহুল ব্যবহৃত মারকেটর মানচিত্রে আফ্রিকাকে গ্রিনল্যান্ডের কাছাকাছি আয়তনের বলে মনে হয়। বাস্তবে আফ্রিকা গ্রিনল্যান্ডের চেয়ে প্রায় ১৪ গুণ বড়। সমালোচকদের মতে, এই বিকৃত উপস্থাপনার কারণে নিরক্ষীয় অঞ্চলের দেশগুলোর উন্নয়ন প্রয়োজন ও সম্ভাবনাকে খাটো করে দেখার প্রবণতা তৈরি হয়।

ফ্লেমিশ মানচিত্রকার জেরার্ডাস মারকেটর ১৫৬৯ সালে নৌপথে ইউরোপীয় অভিযাত্রীদের সহায়তার জন্য এই মানচিত্র তৈরি করেছিলেন। গোলাকার পৃথিবীর পৃষ্ঠকে দ্বিমাত্রিক মানচিত্রে নিখুঁতভাবে তুলে ধরা সম্ভব নয় বলেই এতে বিভিন্ন অঞ্চলের আয়তনে বিকৃতি দেখা যায়। মারকেটর মানচিত্রে নিরক্ষরেখার কাছাকাছি দেশগুলো তুলনামূলক ছোট এবং মেরু অঞ্চলের দেশগুলো বড় দেখায়।

এই বিকৃতি কমাতে ২০১৮ সালে একদল মানচিত্রবিদ ‘সমান আয়তন’ ভিত্তিক একটি নতুন মানচিত্র তৈরি করেন। ফেব্রুয়ারিতে আফ্রিকান ইউনিয়নের ৫৪টি সদস্য দেশ এটি গ্রহণ করে। তাদের মতে, নতুন মানচিত্রটি বিশেষ করে আফ্রিকার আয়তনসহ সব মহাদেশের আকার আরও সঠিকভাবে তুলে ধরে।

অভিযানের সঙ্গে যুক্ত অনলাইন সংগঠন ‘মানচিত্র সংশোধন’ বলেছে, আফ্রিকার ভেতরে যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপান, মেক্সিকো এবং ইউরোপের বড় একটি অংশকে রাখার পরও জায়গা অবশিষ্ট থাকবে।

শুক্রবারের ভোটের আগে টোগোর পররাষ্ট্রমন্ত্রী রবার্ট দুসি রয়টার্সকে বলেন, ‘ন্যায্য বিশ্ব শুরু হয় একটি ন্যায্য মানচিত্র দিয়ে।’ এর আগে জাতিসংঘের এক ব্রিফিংয়ে তিনি বলেছিলেন, মানচিত্র কখনো নিরপেক্ষ নয়। এটি মানুষের ধারণাকে প্রভাবিত করে এবং বিশ্বে বিভিন্ন জনগোষ্ঠী ও মহাদেশের অবস্থান কীভাবে বোঝা হবে, তা নির্ধারণে ভূমিকা রাখে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারোও এই উদ্যোগকে সমর্থন করেছেন। তিনি জানান, তার মন্ত্রণালয় মারকেটর মানচিত্রের ব্যবহার বন্ধ করবে। তার ভাষায়, মানচিত্র পরিবর্তন করলে বিশ্ব বদলে যায় না, তবে বিকৃত উপস্থাপনাকে সংশোধন করা সত্য প্রতিষ্ঠার একটি পদক্ষেপ।

তবে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ইয়ারিনা ফেরেন্তসেভিচ প্রস্তাবটির সমালোচনা করেছেন। তার মতে, আন্তর্জাতিক শান্তি, সমৃদ্ধি ও পারস্পরিক সম্পর্কের মতো প্রকৃত সমস্যার পরিবর্তে সাধারণ পরিষদ ষোড়শ শতাব্দীর মানচিত্র নিয়ে আলোচনা করছে।

‘আফ্রিকা নো ফিল্টার’ সংগঠনের লেরাতো মোগোয়াথলে বলেন, বিশ্ব মানচিত্রে আফ্রিকার ভুল উপস্থাপনাকে শুধু মানচিত্রগত ভুল হিসেবে দেখলে হবে না, এটি আফ্রিকা সম্পর্কে একটি বর্ণনার বিষয়ও। কেনিয়ার ভূগোলবিদ কিওকো মুয়েন্দোর মতে, মারকেটর মানচিত্র আফ্রিকার বিপুল সম্পদ, জনসংখ্যা ও বিনিয়োগের সম্ভাবনাকে পরোক্ষভাবে খাটো করে দেখিয়েছে। তার ভাষায়, মানচিত্র শুধু পথ দেখানোর মাধ্যম নয়, কোনো অঞ্চলকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে কীভাবে দেখা হবে, সেটিও প্রভাবিত করে।

আরও পড়ুন

ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

রুশ হামলায় কেঁপে উঠল ইউক্রেনের নিরাপত্তা সংস্থার সদর দপ্তর

যেভাবে শেষ হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত, জানালেন ৩ বিশেষজ্ঞ

সূত্র: বিবিসি

/অ

  • বিশ্ব মানচিত্র
  • জাতিসংঘ
এ সম্পর্কিত আরও খবর
যুদ্ধাপরাধ করেছে ওয়াশিংটন, জাতিসংঘে ইরান
যুদ্ধাপরাধ করেছে ওয়াশিংটন, জাতিসংঘে ইরান
জাতিসংঘের আগে প্রধানমন্ত্রীর ভারত সফর নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের আগে প্রধানমন্ত্রীর ভারত সফর নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
নেপালে আকস্মিক বন্যা: জাতিসংঘ মহাসচিবের শোক
নেপালে আকস্মিক বন্যা: জাতিসংঘ মহাসচিবের শোক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X