দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের পর জাপানের কাগোশিমা প্রিফেকচারের ইয়াকুশিমা শহরে ভূমিধসের সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা। শনিবার জাপান আবহাওয়া সংস্থা এ সতর্কতা জারি করে।
জাতীয় আবহাওয়া ও ভূতাত্ত্বিক পর্যবেক্ষণ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিধসের ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে ইতোমধ্যে কোনো ধরনের দুর্যোগ ঘটে যাওয়ার আশঙ্কা অত্যন্ত বেশি। সংস্থাটি জানিয়েছে, বৃষ্টিপাতের মাত্রা ‘অভূতপূর্ব’।
ঝড় অব্যাহত থাকায় মানুষের জীবন ‘তাৎক্ষণিক বিপদের’ মধ্যে রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি। নিরাপত্তা নিশ্চিত করতে বাসিন্দাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত আশ্রয়কেন্দ্রে পৌঁছানো বিপজ্জনক হলে বাসিন্দাদের পাহাড়ের খাড়া ঢাল ও ঝরনা বা পানিপ্রবাহ থেকে দূরে অবস্থিত কোনো ভবনে আশ্রয় নিতে হবে।
জাপান আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছে, বিশেষ সতর্কতা জারির অপেক্ষা করলে অনেক সময় নিরাপদে সরে যাওয়ার জন্য দেরি হয়ে যেতে পারে। নিজের ও স্বজনদের জীবন রক্ষায় অপেক্ষা না করে কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
/অ