দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চীন যুক্তরাষ্ট্রের নতুন ইরানবিষয়ক নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বেইজিং। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে আর্থিক সম্পর্ক রাখা দেশ ও প্রতিষ্ঠানগুলোও মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে।
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার আওতায় প্রায় ৬০টি প্রতিষ্ঠান, ব্যক্তি ও জাহাজকে নেওয়া হয়েছে। ইরানের তেল বিক্রি ও নিষেধাজ্ঞা এড়িয়ে বাণিজ্য পরিচালনায় ব্যবহৃত আর্থিক নেটওয়ার্কগুলোকে লক্ষ্য করেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।
চীন ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, চীন ও ইরানের সহযোগিতা আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যেই পরিচালিত হচ্ছে এবং এতে হস্তক্ষেপ করা উচিত নয়।
এদিকে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপের সমালোচনা করে ইরান জানিয়েছে, তারা নিষেধাজ্ঞা মোকাবিলায় প্রস্তুত। দেশটির অর্থমন্ত্রী আলী মাদানিজাদেহ বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় সরকারের দুই বছরের পরিকল্পনা রয়েছে।
বিশ্লেষকদের মতে, নতুন নিষেধাজ্ঞার সরাসরি প্রভাব সীমিত হতে পারে। কারণ ইরানের প্রায় ৯০ শতাংশ তেল চীনে যায় এবং বেইজিং অতীতে একতরফা মার্কিন নিষেধাজ্ঞা মেনে নেয়নি। পাশাপাশি ইরানের প্রতিবেশী পাকিস্তান, তুরস্ক ও ইরাকের পক্ষেও তেহরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন করা কঠিন।
সূত্র: বিবিসি
এমএস/