দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যেকোনো ভুল হিসাব কিংবা প্রচলিত ও নতুন ধরনের হুমকির জবাব ‘চূর্ণকারী, দুঃখজনক ও ধ্বংসাত্মক’ হবে বলে সতর্ক করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আলি আবদোল্লাহি।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় আবদোল্লাহি বলেন, স্থল, সমুদ্র, আকাশ, আকাশ প্রতিরক্ষা, মহাকাশ ও সাইবার—সব ক্ষেত্রেই দেশের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখছে।
তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম শুধু সামরিক সরঞ্জাম উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। প্রযুক্তি ব্যবস্থাপনা, প্রতিরক্ষা অর্থনীতি, জ্ঞানভিত্তিক শিল্প এবং উন্নত উৎপাদন ব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে।
ইরানের সামরিক প্রধান এসব পরিবর্তনকে ‘প্রতিরোধমূলক প্রতিরক্ষা শিল্পের বিপ্লব’ হিসেবে উল্লেখ করেন।
আবদোল্লাহি বলেন, ক্রমেই জটিল হয়ে ওঠা যুদ্ধের ধরন মোকাবিলায় ইরানের সক্ষমতা আরও শক্তিশালী করাই এসব পরিবর্তনের লক্ষ্য।
সূত্র: আল-জাজিরা
/অ