• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে একইভাবে জবাব দেবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  ১৯ আগস্ট ২০২৬, ১৭:১১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে তেহরানও ব্যবহৃত অস্ত্রের ধরন অনুযায়ী জবাব দেবে বলে মন্তব্য করেছেন ইরানের একজন আইনপ্রণেতা। স্থানীয় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ফাদা হোসেইন মালেকি এ কথা বলেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার ইরানি সংবাদমাধ্যম খবর অনলাইনের সঙ্গে এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে মালেকি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অবিবেচনাপ্রসূত কোনো পদক্ষেপের’ সম্ভাবনা তিনি উড়িয়ে দিচ্ছেন না। তবে এমন পদক্ষেপ নেওয়ার সাহস ট্রাম্প দেখাবেন বলে তিনি মনে করেন না।

মালেকি বলেন, ‘এ ধরনের পদক্ষেপ বিশ্বকে একটি বিপজ্জনক যুদ্ধে ঠেলে দিতে পারে।’

যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তাহলে ইরানও পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যা ব্যবহার করবে, ইরানও তার জবাব দেবে।’

তবে মালেকি স্পষ্ট করে বলেননি যে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে।

তিনি ওয়াশিংটনকে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে সতর্ক করে বলেন, ইরানের হাতে ‘একাধিক বিকল্প’ রয়েছে। যুক্তরাষ্ট্রের যেকোনো পদক্ষেপের জবাব একই মাত্রায় অথবা তার চেয়েও বেশি হতে পারে।

মালেকি বলেন, ইরানের অনেক অস্ত্র ও সামরিক সক্ষমতা এখনো প্রকাশ করা হয়নি। তার ভাষ্য, ইরান প্রতিরক্ষামূলক অবস্থান থেকে ‘সক্রিয় ও আক্রমণাত্মক প্রতিরোধের’ অবস্থানে গেছে।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্থগিত আলোচনার প্রসঙ্গে মালেকি অভিযোগ করেন, দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অধীনে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেননি ট্রাম্প।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র আগের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে ইরান আলোচনায় ফিরবে না। একই সঙ্গে হরমুজ প্রণালিসহ বিভিন্ন বিষয়ও অমীমাংসিত থেকে যাবে।

মালেকি বলেন, ওমানের সঙ্গে ইরানের আলোচনা একটি পৃথক দ্বিপক্ষীয় প্রক্রিয়া। ওই আলোচনায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের প্রস্তাব তেহরান প্রত্যাখ্যান করেছে।

গত জুনের মাঝামাঝি পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকে সই করে। দুই দেশের যুদ্ধের অবসান এবং চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার পথ তৈরির লক্ষ্যেই এ সমঝোতা হয়েছিল।

তবে সমঝোতা বাস্তবায়ন নিয়ে মতবিরোধের কারণে আলোচনা পরে স্থগিত হয়ে যায়। মতবিরোধের বিষয়গুলোর মধ্যে হরমুজ প্রণালিও রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকে কয়েক মাস ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘাত চলছে। ওই হামলার জবাবে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তু এবং অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের সম্পদের ওপর পাল্টা হামলা চালায়।

আরও পড়ুন

নয় মাস পর পরিবারের সদস্যদের সাক্ষাৎ পেলেন ইমরান খান

সূত্র: আনাদোলু এজেন্সি

/অ

  • ইরান-যুক্তরাষ্ট্র
  • হামলা
এ সম্পর্কিত আরও খবর
আসাদুর রহমানকে দেখতে ঢাকা মেডিকেলে ডা. বিটু
আসাদুর রহমানকে দেখতে ঢাকা মেডিকেলে ডা. বিটু
নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর
নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর
হরমুজ প্রণালিতে আবারও জাহাজে হামলা
হরমুজ প্রণালিতে আবারও জাহাজে হামলা
ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের
ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।