• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ফ্লাইদুবাইয়ের কো-পাইলট থেকে যেসব তথ্য পেল তদন্তকারীরা

আন্তর্জাতিক ডেস্ক
  ০৬ অক্টোবর ২০২৬, ১৮:১০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে সন্ত্রাসী হামলার চেষ্টা করা ওমানি কো-পাইলট হামাম আল-হামামিকে জিজ্ঞাসাবাদে অংশ নিচ্ছেন ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের কর্মকর্তারা। বিষয়টি সোমবার প্রকাশের অনুমোদন দিয়েছেন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

দ্য টাইমস অব ইসরায়েলের তথ্য অনুযায়ী, শিন বেতের জিজ্ঞাসাবাদকারীরা সংযুক্ত আরব আমিরাতে গিয়ে হামামিকে জিজ্ঞাসাবাদে অংশ নিচ্ছেন। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি শিন বেত।

রয়টার্সকে তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট দুই ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, হামামি আমিরাতের জিজ্ঞাসাবাদকারীদের বলেছেন, ফ্লাইদুবাইয়ে চাকরি পাওয়ার আগেই তিনি ইসরায়েলিদের বহনকারী একটি উড়োজাহাজ বিধ্বস্ত করে হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন।

তদন্ত সম্পর্কে অবহিত তৃতীয় এক সূত্র রয়টার্সকে জানিয়েছে, গত সপ্তাহের ফ্লাইটটি তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে বিধ্বস্ত করার পরিকল্পনা করেছিলেন হামামি। এর আগে চলতি বছরের শুরুতে তিনি তেল আবিবগামী আরেকটি ফ্লাইট পরিচালনা করেছিলেন এবং তখনও উড়োজাহাজটি ছিনতাই করে বিধ্বস্ত করার পরিকল্পনা করেছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি তা করেননি।

ইসরায়েলি ওই দুই কর্মকর্তা জানান, তেল আবিবগামী বিমান পরিচালনা করে এমন উড়োজাহাজ সংস্থা খোঁজার পর হামামি দুবাই সরকারের মালিকানাধীন ফ্লাইদুবাইয়ে চাকরির আবেদন করেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

গত ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের ফ্লাইটে হামলার চেষ্টা করেন হামামি। উড়োজাহাজটিতে ১৭০ জনের বেশি যাত্রী ও ক্রু ছিলেন, যাদের বেশির ভাগই ইসরায়েলি।

হামামি উড়োজাহাজের ককপিটে থাকা কুঠার দিয়ে ভারতীয় নাগরিক ও ক্যাপ্টেন স্মিত মাচ্চারকে আক্রমণ করেন। পরে যাত্রী ও ক্রু সদস্যরা তাকে নিয়ন্ত্রণে আনেন। হামলার মধ্যেও ককপিটের দরজা খুলতে সক্ষম হওয়ায় মাচ্চারকে বীর হিসেবে প্রশংসা করা হয়েছে।

ইসরায়েল জানিয়েছে, হামামির হামলার পরিকল্পনায় ফ্লাইদুবাইয়ের অন্য কোনো ক্রু সদস্য জড়িত ছিলেন বলে তারা মনে করছে না। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের তদন্তকারীরা অন্য ক্রু সদস্যদের জিজ্ঞাসাবাদ করে তাদের সম্পৃক্ততার কোনো প্রমাণ পাননি। যাত্রীদের কেউ কেউ অন্য ক্রু সদস্যদের আচরণকে অস্বাভাবিক মনে করার কথা জানানোর পর ইসরায়েলের অনুরোধে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলও আমিরাতের তদন্তকারীদের এই সিদ্ধান্তের সঙ্গে একমত।

চ্যানেল ১২ আরও জানিয়েছে, হামামি জিজ্ঞাসাবাদকারীদের বলেছেন, তিনি ‘গাজার প্রতিশোধ’ নিতে এই হামলা চালাচ্ছিলেন এবং ‘শহীদ হয়ে মরতে’ চেয়েছিলেন। তবে এই বক্তব্যের কোনো স্বাধীন সূত্র উল্লেখ করেনি সংবাদমাধ্যমটি।

চ্যানেল ১২-এর আরও দাবি, রোববার ইসরায়েলি মন্ত্রিসভার সদস্যদের এক মোসাদ কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে হামামি ইসরায়েলবিরোধী কয়েকটি দেশে সংক্ষিপ্ত সফর করেছিলেন। ওই সফরগুলোর সময় কোনো ব্যক্তি বা সংগঠন তাকে প্রভাবিত বা নিয়োগ করেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে ওই কর্মকর্তা জানান।

এদিকে ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলার ঘটনায় ইরানের সম্পৃক্ততা নিয়ে ভিন্ন বক্তব্য এসেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, হামলার জন্য ইরান দায়ী বলে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন। তবে কীভাবে তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন, তা ব্যাখ্যা করেননি। তিনি বলেন, হামলায় ইরানের সম্পৃক্ততা প্রমাণিত হলে দেশটিকে ‘খুব কঠোরভাবে’ আঘাত করা হবে।

অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, হামলার সঙ্গে ইরানের যোগসূত্রের বিষয়ে তিনি এখনো কোনো চূড়ান্ত প্রমাণ দেখেননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি এবং এ বিষয়ে সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর নির্ভর করার কথা বলেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামামি ইসলামপন্থী উগ্রবাদের দিকে ঝুঁকেছিলেন। তবে হামলার পেছনে ইরান ছিল কি না, তা নির্ধারণের জন্য এখনো সময় হয়নি বলেও মন্তব্য করেছেন তিনি।

আরও পড়ুন

বিক্ষোভে উত্তাল দিল্লি, রাহুল-প্রিয়াঙ্কা আটক

কল রিসিভ করতেই ফোনের পর্দায় নারী, বিপুল অর্থ খোয়ালেন তরুণ

সৌদিতে সামরিক বাহিনী মোতায়েনে একমত মক্কা জোট

হুতিদের থেকে বন্দরনগরী মোখা পুনর্দখল করল ইয়েমেনি বাহিনী

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

/অ

  • উড়োজাহাজ
  • হামলা
  • জিজ্ঞাসাবাদ
এ সম্পর্কিত আরও খবর
সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির
সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির
বাহরাইনে আবারও হামলা চালালো ইরান, শিল্পকারখানায় আগুন
বাহরাইনে আবারও হামলা চালালো ইরান, শিল্পকারখানায় আগুন
বাল্টিক সাগরে ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন
বাল্টিক সাগরে ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন
ফটিকছড়িতে বিএনপির মিছিলে হামলা, দুই মোটরসাইকেলে আগুন
ফটিকছড়িতে বিএনপির মিছিলে হামলা, দুই মোটরসাইকেলে আগুন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X