• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ইউক্রেনের বরখাস্ত প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভের নির্বাচনের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
  ১৯ আগস্ট ২০২৬, ১০:২২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুদ্ধের মধ্যেই ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বের জন্য এটিকে এখন পর্যন্ত অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে ৩৫ বছর বয়সী ফেদোরভ বলেন, রাশিয়ার কারণে গণতন্ত্রকে জিম্মি রাখা উচিত নয়। তিনি বলেন, ইউক্রেন লড়াই করছে কারণ তারা একটি স্বাধীন ও ইউরোপীয় রাষ্ট্র হিসেবে টিকে থাকতে চায়।

রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসন শুরুর পর থেকেই ইউক্রেনে সামরিক আইন জারি রয়েছে। এর ফলে দেশটিতে নির্বাচন স্থগিত রয়েছে।

ভিডিওতে ফেদোরভ সরাসরি জেলেনস্কির নাম উল্লেখ করেননি। তবে গত জুলাইয়ের শেষ দিকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে তাকে আকস্মিকভাবে বরখাস্ত করা হয়। মাত্র ছয় মাস আগে তিনি ওই দায়িত্বে নিয়োগ পেয়েছিলেন। তার বরখাস্তের পর দেশজুড়ে বিক্ষোভও হয়েছিল।

প্রতিরক্ষামন্ত্রী থাকাকালে মন্ত্রণালয়ে গতি আনতে, দুর্নীতির বিরুদ্ধে অভিযান জোরদার করতে এবং সম্মুখসারির যুদ্ধ পরিস্থিতি বিশ্লেষণ ও কার্যকারিতা বাড়াতে তথ্যভিত্তিক পদ্ধতি ব্যবহারের জন্য ফেদোরভ প্রশংসিত হন।

সেনাপ্রধান ওলেক্সান্ডার সিরস্কির সঙ্গে ফেদোরভের টানাপোড়েনের কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছিল বলে ব্যাপকভাবে মনে করা হয়। কয়েক সপ্তাহ পর সিরস্কিকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এ নিয়ে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভ জেলেনস্কির ওপর চাপ আরও বাড়িয়ে দেয়।

ইউটিউব ভিডিওতে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কোনো ইঙ্গিত দেননি ফেদোরভ। বরং দীর্ঘস্থায়ী যুদ্ধের মধ্যেও ইউক্রেনে পূর্ণাঙ্গ গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার জন্য একটি আইনসম্মত, নিরাপদ ও বাস্তবসম্মত ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

ফেদোরভ আরও বলেন, দেশটি শাসনব্যবস্থার একটি পদ্ধতিগত সংকটের মুখে রয়েছে এবং পরিবর্তন নিয়ে ভয় পাচ্ছে। ইউক্রেনের দুর্নীতিও যুদ্ধ প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে জেলেনস্কি ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে রাজনৈতিকভাবে কম পরিচিত গোয়েন্দা কর্মকর্তা ইয়েভগেনি খমারাকে নিয়োগ দিয়েছেন।

ফেদোরভকে সামরিক উদ্ভাবনবিষয়ক উপপ্রধানমন্ত্রীর মতো অন্যান্য দায়িত্ব দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। তবে তিনি জানিয়েছেন, প্রতিরক্ষামন্ত্রী হিসেবেই কেবল দায়িত্বে ফিরতে চান।

এর আগে ডিজিটাল রূপান্তরবিষয়ক মন্ত্রী থাকাকালে ফেদোরভ ইউক্রেনের স্বেচ্ছাসেবী ‘আইটি আর্মি’ গড়ে তুলেছিলেন, যা রাশিয়ার বিরুদ্ধে সাইবার হামলা পরিচালনায় ভূমিকা রাখে। পরে তিনি ‘আর্মি অব ড্রোনস’ নামে সফল তহবিল সংগ্রহ কর্মসূচির নেতৃত্ব দেন এবং যুদ্ধে প্রযুক্তিনির্ভর বিভিন্ন কৌশল চালু করেন।

প্রতিরক্ষামন্ত্রী হওয়ার পরও ড্রোন, উচ্চপ্রযুক্তির যুদ্ধব্যবস্থা ও সামরিক সরঞ্জাম সংগ্রহে গুরুত্ব দেন ফেদোরভ। রাশিয়ার ড্রোন হামলায় স্টারলিংক স্যাটেলাইট ব্যবহারের সুযোগ বন্ধ করতে স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের কাছেও তিনি অনুরোধ জানিয়েছিলেন।

আরও পড়ুন

ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন বন্ধ করল আমিরাত

আরব আমিরাতের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ অস্বীকার ইরানের

ইরানের ওপর চাপ বাড়িয়ে ছাড় আদায় করতে চায় যুক্তরাষ্ট্র: গালিবাফ

বরখাস্ত হওয়ার পর এক ফেসবুক পোস্টে নিজের সাফল্যের কথা তুলে ধরে ফেদোরভ জানিয়েছিলেন, উদ্ভাবনের গতি, অসমমিত কৌশল ও সাংগঠনিক সক্ষমতার মাধ্যমে শত্রুকে পরাজিত করার প্রচেষ্টা তিনি অব্যাহত রাখবেন।

সূত্র: বিবিসি

এমএস/

  • ইউক্রেন
এ সম্পর্কিত আরও খবর
রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ১৬, আহত ৬২
রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ১৬, আহত ৬২
যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ১০% চাইলেন জেলেনস্কি, বললেন ‘রাশিয়ার সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করব’
যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ১০% চাইলেন জেলেনস্কি, বললেন ‘রাশিয়ার সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করব’
শত শত ড্রোনে রাশিয়ায় ইউক্রেনের বড় হামলা, নিহত অন্তত ৬
শত শত ড্রোনে রাশিয়ায় ইউক্রেনের বড় হামলা, নিহত অন্তত ৬
যুক্তরাষ্ট্র ও তুরস্কের ‘ভয়ংকর’ পরিকল্পনা ফাঁস, কড়া হুঁশিয়ারি রাশিয়ার
যুক্তরাষ্ট্র ও তুরস্কের ‘ভয়ংকর’ পরিকল্পনা ফাঁস, কড়া হুঁশিয়ারি রাশিয়ার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।