• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের চারটি মূল্যবান চিত্রকর্ম চুরি

আন্তর্জাতিক ডেস্ক
  ১৬ আগস্ট ২০২৬, ২৩:০৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইতালির সিসিলির একটি জাদুঘর থেকে রেনেসাঁ যুগের চারটি অমূল্য চিত্রকর্ম চুরি হয়েছে। দেশটির সংস্কৃতিমন্ত্রী আলেসান্দ্রো জিউলি চিত্রকর্মগুলোকে ‘অসাধারণ মূল্যবান’ বলে উল্লেখ করেছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার রাতে মেসিনার আঞ্চলিক আন্তঃবিষয়ক জাদুঘর থেকে চিত্রকর্মগুলো চুরি হয়। এর মধ্যে আন্তোনেল্লো দা মেসিনার বলে বিবেচিত ‘সান গ্রেগোরিও পলিপটিক’-এর তিনটি প্যানেল এবং ‘ম্যাডোনা উইথ চাইল্ড অ্যান্ড ক্রাইস্ট ইন পিয়েতা’র একটি দ্বিমুখী প্যানেল রয়েছে।

পুলিশ তদন্ত করে দেখছে, কীভাবে চোরেরা কোনো ধরনের অ্যালার্ম সক্রিয় না করেই জাদুঘরে প্রবেশ করতে সক্ষম হয়েছে এবং এই চুরির সঙ্গে কারা জড়িত।

ইতালির বার্তা সংস্থা আনসার প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে তদন্তকারীরা ধারণা করছেন, কালোবাজারের শিল্পকর্ম চোরদের চাহিদা অনুযায়ী এসব চিত্রকর্ম চুরি করা হয়ে থাকতে পারে। ‘ম্যাডোনা উইথ চাইল্ড অ্যান্ড ক্রাইস্ট ইন পিয়েতা’ সরাসরি একটি সুরক্ষিত প্রদর্শনী কেস থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

চুরি হওয়া সব চিত্রকর্ম কাঠের প্যানেলে আঁকা। ফলে এগুলো সহজে গুটিয়ে নিয়ে যাওয়ার সুযোগ ছিল না।

জাদুঘরের পরিচালক মারিসা মারকিউরিও জানান, স্থানীয় সময় শনিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে চুরিটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় গভীর হতাশা প্রকাশ করে তিনি বলেন, এটি জাদুঘর, মেসিনা শহর, স্থানীয় সম্প্রদায় এবং পুরো শিল্পজগতের জন্য বড় ক্ষতি।

পঞ্চদশ শতকের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনা সিসিলিতে জন্মগ্রহণ ও বেড়ে ওঠেন। তাঁকে রেনেসাঁ যুগের শুরুর দিকের অন্যতম শ্রেষ্ঠ চিত্রশিল্পী হিসেবে বিবেচনা করা হয়।

১৪৭৩ সালে আঁকা তাঁর ‘সান গ্রেগোরিও পলিপটিক’ চিত্রকর্মে শিশু যিশুকে কোলে নিয়ে ভার্জিন মেরিকে দেখানো হয়েছে। তাঁর দুই পাশে রয়েছেন সেন্ট গ্রেগরি ও সেন্ট বেনেডিক্ট এবং কয়েকজন দেবদূত। চিত্রকর্মটির পাঁচটি প্যানেল এখনো টিকে আছে। এটি সান্তা মারিয়া মঠের জন্য তৈরি করা হয়েছিল।

অন্য চুরি হওয়া দ্বিমুখী চিত্রকর্মটিতে এক পাশে ভার্জিন মেরির কোলে আশীর্বাদরত শিশু যিশু এবং অন্য পাশে মৃত্যুর পর প্রাপ্তবয়স্ক যিশুকে দেখানো হয়েছে। এটি একই সময়ের কাছাকাছি আঁকা হলেও ঠিক কোন বছরে তৈরি করা হয়েছিল, তা নিশ্চিত নয়। ছোট আকারের হওয়ায় ধারণা করা হয়, ব্যক্তিগত উপাসনার জন্য এটি ব্যবহার করা হতো।

মেসিনার মেয়র ফেদেরিকো বাসিলে এ ঘটনাকে ‘জঘন্য অপরাধ’ উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, মেসিনার সব মানুষের ঐতিহ্যের ওপর আঘাত করা হয়েছে। মেসিনা তার ইতিহাসকে চুরি হতে দেবে না।

ইতালির একটি জাদুঘর থেকে তিনটি চিত্রকর্ম উদ্ধার করার কয়েক দিন পরই নতুন এ চুরির ঘটনা ঘটল। চলতি বছরের শুরুতে পার্মার কাছে একটি জাদুঘর থেকে চুরি হওয়া সেজান, রেনোয়া ও মাতিসের চিত্রকর্মগুলো সম্প্রতি উদ্ধার করে দেশটির বিশেষায়িত শিল্প অপরাধ দমন ইউনিট। ওই তিনটি চিত্রকর্মের সম্মিলিত মূল্য ছিল প্রায় ৯০ লাখ ইউরো।

আরও পড়ুন

গ্রিসের সালামিনা দ্বীপে ভয়াবহ আগুনে নিহত ২

তালেবান শাসনে আফগানিস্তান: মানবিক ও মানবাধিকার সংকটে বিপর্যস্ত লাখো মানুষ

যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ১০% চাইলেন জেলেনস্কি, বললেন ‘রাশিয়ার সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করব’

গত বছরের শেষ দিকে প্যারিসের লুভর জাদুঘরে দিনের আলোয় ঢুকে ঐতিহাসিক গয়না চুরির ঘটনাও ইউরোপের জাদুঘরগুলোর অমূল্য শিল্পকর্ম ও প্রত্নসম্পদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিল। ওই ঘটনায় প্রায় ৮ কোটি ৮০ লাখ ইউরো মূল্যের গয়না নিয়ে যায় চোরেরা।

সূত্র: বিবিসি

এমএস/

  • ইতালি
এ সম্পর্কিত আরও খবর
ভুলবশত আবর্জনায় ফেলে দেওয়া ১০ লাখ ইউরোর লটারির টিকিট যেভাবে ফিরে পেলেন নারী
ভুলবশত আবর্জনায় ফেলে দেওয়া ১০ লাখ ইউরোর লটারির টিকিট যেভাবে ফিরে পেলেন নারী
মাদারীপুরে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত ও প্রত্যাবর্তনকারী অভিবাসীদের সঙ্গে আইওএম ও ইতালি দূতাবাসের মতবিনিময়
মাদারীপুরে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত ও প্রত্যাবর্তনকারী অভিবাসীদের সঙ্গে আইওএম ও ইতালি দূতাবাসের মতবিনিময়
ইতালি ও এসি মিলানের কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি আর নেই
ইতালি ও এসি মিলানের কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি আর নেই
ইতালির কোচ হয়ে ফিরলেন মানচিনি, সামনে বিশ্বকাপের চ্যালেঞ্জ
ইতালির কোচ হয়ে ফিরলেন মানচিনি, সামনে বিশ্বকাপের চ্যালেঞ্জ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।