দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরান-সমর্থিত শক্তিশালী আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর অন্যতম হুথি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা শুরুর এক মাস পর মার্চে যুদ্ধে জড়িয়ে পড়ে গোষ্ঠীটি। এরপর ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পাশাপাশি এখন ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছে তারা। চার বছর ধরে কার্যত যুদ্ধবিরতি চলার পর সৌদি আরবকেও লক্ষ্য করে হামলা শুরু করেছে হুথিরা।
বুধবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জানান, লোহিত সাগরে সৌদি মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলায় পাকিস্তানের তিন নাগরিক নিহত এবং আরও একজন আহত হয়েছেন।
এ হামলার মধ্য দিয়ে হরমুজ প্রণালি ও লোহিত সাগরে নাজুক সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। একই সময়ে জলপথটি পুনরায় চালু করতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা চলছে কি না, তা নিয়েও দুই পক্ষের বক্তব্যে দেখা দিয়েছে পরস্পরবিরোধিতা।
সর্বশেষ হামলাগুলো ইয়েমেনে আবারও পূর্ণমাত্রার যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়িয়েছে। ২০১৪ সালে শুরু হওয়া আগের যুদ্ধ দেশটিকে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের দিকে ঠেলে দিয়েছিল।
সূত্র: সিএনএন
এমএস/