দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত অবসানে মধ্যস্থতার প্রচেষ্টার মধ্যে ইরানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন রাজা নাকভি। ইরানের বার্তা সংস্থা মেহর এ তথ্য জানিয়েছে।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা এক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার ভোরে ইসলামাবাদ থেকে ইরানের রাজধানীর উদ্দেশে রওনা হন নাকভি।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরের এক মাস আগে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি ইসলামাবাদ সফর করে তার পাকিস্তানি প্রতিপক্ষের সঙ্গে বৈঠক করেছিলেন।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সংঘাত অবসানে গত জুনে সমঝোতা স্মারক সম্পাদনের ক্ষেত্রে কাতারের পাশাপাশি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল পাকিস্তান। দুই দেশের মধ্যে চলমান সংঘাত বন্ধে ওই সমঝোতা স্মারকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছিল।
সূত্র: আল-জাজিরা
/অ