দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা ভারত ও চীনের সামগ্রিক সম্পর্কের উন্নয়নের জন্য অপরিহার্য বলে জানিয়েছে ভারত।
শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানায়।
বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারত ও চীনের সীমান্ত ইস্যু নিয়ে গঠিত যৌথ কমিটির ৩৬তম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের বিতর্কিত সীমান্ত নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বৈঠকে সীমান্ত নির্ধারণ, সীমান্ত ব্যবস্থাপনা, বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা এবং সীমান্তবর্তী অঞ্চলে আন্তঃদেশীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে ভারতীয় ও চীনা প্রতিনিধিরা বিতর্কিত সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন। ভারতের মতে, সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা গেলে দুই দেশের সামগ্রিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।ৎ
দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে সীমান্ত নিয়ে বিরোধ রয়েছে। এ কারণে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা ভারত-চীন সম্পর্কের উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়ে আসছে।
সূত্র: রয়টার্স
/অ