দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্তে পাঁচজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধার মুখে শেষ পর্যন্ত তাদের ভারতীয় সীমান্তেই ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
শুক্রবার (৭ আগস্ট) ভোরে ধলা বিওপির দায়িত্বাধীন আন্তর্জাতিক সীমানা পিলার ১৩৫/৪-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ৪৭ বিজিবির সহকারী পরিচালক।
বিজিবি জানায়, ভোর প্রায় ৪টার দিকে ভারতের দিক থেকে কয়েকজন ব্যক্তিকে কাঁটাতারের বাংলাদেশ অংশে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। এ সময় ধলা বিওপির টহল দল তাদের বাধা দেয় এবং ফিরে যেতে নির্দেশ দেয়।
পরে দীর্ঘ সময় সীমান্তে অবস্থানের পর বিএসএফ ওই পাঁচজনকে আবার ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যায়।
বিজিবির তথ্যমতে, পুশ-ইনের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমান্তের বাংলাদেশ অংশে ধলা বিজিবি বিওপি এবং ভারতের অংশে বারোইপোতা বিএসএফ ক্যাম্প অবস্থিত।
এ নিয়ে ওই সীমান্ত দিয়ে একাধিকবার পুশ-ইনের চেষ্টা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
যে আই