দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইন্দোনেশিয়ায় অন্তত ২৫০ আরোহী নিয়ে চলা একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো ৪১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (বাসারনাস)।
কর্তৃপক্ষ জানায়, মাদুরা দ্বীপের উপকূলে সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারগামী কেএমপি মুতিয়ারা সেন্টোসা-২ ফেরিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাসারনাসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টা ২৪ মিনিটে সুরাবায়া অনুসন্ধান ও উদ্ধার কার্যালয় ফেরিতে আগুন লাগার খবর পায়। প্রাথমিক তথ্যে জানা যায়, সকাল ৬টা থেকে ৭টার মধ্যে আগুনের সূত্রপাত হয়।
পরে সংস্থাটি জানায়, আগুনে ফেরিটির প্রায় পুরো অংশ পুড়ে যায়। উদ্ধারকাজের অপেক্ষায় যাত্রীরা ফেরির ব্রিজ ও সামনের অংশে আশ্রয় নিয়েছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, আগুন ও ঘন ধোঁয়ায় আচ্ছন্ন ফেরি থেকে অনেক যাত্রী লাইফ জ্যাকেট পরে সাগরে ঝাঁপ দিচ্ছেন। উদ্ধারকারী নৌযান থেকে তাদের দিকে লাইফবয়া ছুড়ে দেওয়া হচ্ছে।
অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। নিখোঁজদের উদ্ধারে সমুদ্রে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: বিবিসি
এমএস/