দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সম্ভাব্য হামলা স্থগিতের ঘোষণা দেওয়ার পর রোববার ভোর পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের পক্ষ থেকে নতুন কোনো হামলার খবর পাওয়া যায়নি।
সাম্প্রতিক কয়েক দিনের তুলনায় মধ্যপ্রাচ্যে পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও কুয়েত দাবি করেছে, গত বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলে একটি চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলায় একজন কর্মী নিহত হয়েছেন।
কুয়েতের সশস্ত্র বাহিনী জানিয়েছে, শনিবার তারা ড্রোন হামলা প্রতিহত করেছে এবং এ হামলার জন্য তারা ইরানকে দায়ী করেছে।
এর আগে শনিবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে তিনি পরিকল্পিত হামলা স্থগিত করছেন।
ট্রাম্প বলেন, সমঝোতার সুযোগ তৈরি হলে হামলার পরিকল্পনা থেকে সরে আসবেন।
সূত্র: সিএনএন
এমএস/