দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আফ্রিকার দেশ নাইজেরিয়ার কেন্দ্রীয় অঞ্চলে অস্ত্রধারী সন্ত্রাদীদের হামলায় অন্তত ২৬ সেনা নিহত হয়েছেন। এছাড়া সন্ত্রাসীরা গুলি করে একটি সামরিক উদ্ধারকারী হেলিকপ্টারও বিধ্বস্ত করেছে।
সেনাবাহিনীর দুটি সূত্র পরিচয় গোপন রাখার শর্তে বার্তাসংস্থা এএফপিকে জানায়, রোববার (১৩ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
এদিকে বিমানবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, সন্ত্রাসীদের হামলায় আহতদের উদ্ধারে গিয়ে হামলার মুখে পড়ে একটি হেলিকপ্টার। যেটি গুলির আঘাতে পরবর্তীতে বিধ্বস্ত হয়। তবে ওই হেলিকপ্টারে থাকা আহত সেনা ও ক্রুরা বেঁচে আছেন নাকি মারা গেছেন সেটি জানাননি তিনি।
সেনা সূত্রটি এএফপিকে হামলার ব্যাপারে আরও জানায়, জুঙ্গেরু-তেগিনা মহাসড়কে ব্যাপক লড়াইয়ে আমরা ২৩ জন সৈন্যকে হারিয়েছি। এরমধ্যে তিনজন কর্মকর্তাও রয়েছেন। এছাড়া হামলায় তিনজন বেসামরিক মানুষও মারা গেছেন। আহত হয়েছেন আরও আটজন।
দ্বিতীয় সূত্রটিও হতাহতের ব্যাপারে একটি তথ্য জানিয়েছে। তারা বলেছে, সন্ত্রাসী গোষ্ঠীও ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। বিমানবাহিনীর একটি উদ্ধারকারী হেলিকপ্টারের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই হেলিকপ্টারটিতে ১১টি মরদেহ এবং ৭ জন আহত সেনা ছিলেন। হেলিকপ্টারটি সন্ত্রাসীরা গুলি করে ভূপাতিত করে।
নাইজেরিয়ার বিমানবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, সোমবার সকালে তাদের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পরপরই সেখানে উদ্ধার অভিযান চালানো হয়।
উল্লেখ্য, নাইজেরিয়া প্রায় গোলাগুলি, অপহরণসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটে। আর এসব অপকর্ম করে থাকে উগ্র সশস্ত্র গোষ্ঠীরা। যারা স্থানীয়ভাবে ‘ডাকাত’ নামে পরিচিত। খবর: এএফপি
আরএ