• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ইরান যুদ্ধে ‘এক্সিট প্ল্যান’ খুঁজছেন ট্রাম্প, নতুন ফ্রন্টে জটিল হচ্ছে সংকট

আন্তর্জাতিক ডেস্ক
  ০১ আগস্ট ২০২৬, ১৩:৩৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান সংঘাত থেকে বের হওয়ার উপায় খুঁজতে গিয়ে একদিকে সৌদি আরবের শান্তির আহ্বান, অন্যদিকে ইসরায়েলের সামরিক চাপ বাড়ানোর পরামর্শের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার সকালে সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান হোয়াইট হাউসে ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বার্তা পৌঁছে দিয়ে তিনি জানান, যুদ্ধ দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হবে এবং উত্তেজনা দ্রুত কমানো প্রয়োজন।

এর একদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে কূটনৈতিক সমাধান নিয়ে সন্দেহ প্রকাশ করেন। ইসরায়েলি কর্মকর্তাদের মতে, বৈঠকে ইরানের ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়েছে।

এদিকে সংঘাত বন্ধে কূটনৈতিক উদ্যোগ কার্যত স্থবির হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইরানের সঙ্গে সরাসরি আলোচনা শিগগিরই পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা নেই। ট্রাম্প দাবি করলেও যে ইরান সমঝোতার জন্য মরিয়া, মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা—তেহরান এখনো হরমুজ প্রণালি ও মার্কিন ঘাঁটিগুলোকে চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়।

হোয়াইট হাউসের ভেতরে ইরানের অনমনীয় অবস্থান নিয়ে ট্রাম্পের অসন্তোষও বেড়েছে। তিনি সাম্প্রতিক সময়ে মন্ত্রিসভার বৈঠক ডেকে পরিস্থিতি পর্যালোচনা করেছেন।

একই সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় ট্রাম্পের রিপাবলিকান সহযোগীদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, জ্বালানির দাম বৃদ্ধি ও যুদ্ধের প্রভাব আগামী মধ্যবর্তী নির্বাচনে দলের জন্য নেতিবাচক হতে পারে। সাম্প্রতিক এক জরিপে ইরান যুদ্ধ মোকাবিলায় ট্রাম্পের প্রতি মাত্র ২৮ শতাংশ মার্কিন নাগরিক সমর্থন জানিয়েছেন।

মার্কিন সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের হামলার বিভিন্ন পরিকল্পনা প্রস্তুত করলেও প্রেসিডেন্ট এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। বেসামরিক হতাহতের আশঙ্কা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা নিয়ে সামরিক কর্মকর্তারা সতর্ক করেছেন।

বর্তমানে কূটনৈতিক পর্যায়ে হরমুজ প্রণালি পুনরায় নিরাপদে উন্মুক্ত করার বিষয়ে একটি অন্তর্বর্তী সমঝোতার চেষ্টা চলছে। বিশ্লেষকদের মতে, এ ধরনের সমঝোতা হলে ট্রাম্প সেটিকে রাজনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরতে পারবেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মনে করছেন, ইরানের সিদ্ধান্ত গ্রহণে এখন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রভাব সবচেয়ে বেশি। ফলে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় থাকা রাজনৈতিক নেতাদের কার্যকর ভূমিকা সীমিত হয়ে পড়েছে, যা সমঝোতার পথ আরও কঠিন করে তুলছে।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা লঙ্ঘন এবং মার্কিন সেনাদের ওপর হামলার জন্য ইরানকে মূল্য দিতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে অর্থবহ মনে করবেন, সেভাবেই আলোচনা টেবিলে ফিরতে হবে তেহরানকে।

আরও পড়ুন

এল নিনোর তীব্র প্রভাবে বাড়তে পারে বৈশ্বিক দুর্যোগ, জাতিসংঘের সতর্কবার্তা

লেবাননে শুধু সেনাবাহিনীর হাতেই অস্ত্র থাকা উচিত: প্রেসিডেন্ট আউন

যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো, অভিযোগ উত্তর কোরিয়ার

এদিকে মার্কিন দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এখনো বিশ্বাস করেন, শেষ পর্যন্ত একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। তবে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে সেই পথ এখনো অত্যন্ত অনিশ্চিত।

সূত্র: সিএনএন

এমএস/

  • ট্রাম্প
এ সম্পর্কিত আরও খবর
প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক
প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমোদন দেয়নি যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমোদন দেয়নি যুক্তরাষ্ট্র: ট্রাম্প
বিতর্কিত তহবিল নিয়ে অনড় ট্রাম্প, আটকে গেল অ্যাটর্নি জেনারেল পদে ব্ল্যাঞ্চের নিয়োগ
বিতর্কিত তহবিল নিয়ে অনড় ট্রাম্প, আটকে গেল অ্যাটর্নি জেনারেল পদে ব্ল্যাঞ্চের নিয়োগ
ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্প, সৌদি-ইসরায়েলের ভিন্ন বার্তায় বাড়ছে চাপ
ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্প, সৌদি-ইসরায়েলের ভিন্ন বার্তায় বাড়ছে চাপ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।