দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, দেশের একমাত্র বৈধ সামরিক শক্তি হওয়া উচিত লেবাননের সেনাবাহিনী। সেনাবাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।
আউন বলেন, ‘রাষ্ট্রের বৈধতার বাইরে কোনো অস্ত্রের বৈধতা থাকা উচিত নয়।’
তিনি আরও বলেন, ‘শুধু সেনাবাহিনীরই রয়েছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, শক্তি এবং রাষ্ট্রের একমাত্র সামরিক বাহিনী হিসেবে কাজ করার বৈধতা।’
লেবাননের প্রেসিডেন্ট জানান, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন থেকে সরে গেলে সেখানে সেনাবাহিনীর মোতায়েন আরও বাড়ানো হবে।
তিনি বলেন, আগামী ধাপে দেশের ভূখণ্ডে রাষ্ট্রের কর্তৃত্ব এককভাবে প্রতিষ্ঠা করা জরুরি। লেবাননের সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতা একমাত্র সেনাবাহিনীরই রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র: আল-জাজিরা
/অ