দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের সিনেটে ইরান যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভর্ৎসনা করার লক্ষ্যে আনা একটি প্রস্তাব বৃহস্পতিবার পাস হয়নি। ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে পড়ে ৪৯ ভোট, বিপক্ষে ৫০ ভোট।
গত জুনে যুদ্ধবিরতির সময় সিনেট ইরান থেকে সামরিক বাহিনী প্রত্যাহারের লক্ষ্যে একটি প্রস্তাব অনুমোদন করেছিল। তবে এক দিন পর একই ধরনের যুদ্ধক্ষমতা–সংক্রান্ত আরেকটি প্রস্তাব অগ্রসর না হওয়ায় সেই অবস্থান থেকে সরে আসে সিনেট।
এবারের ভোটে রিপাবলিকান সিনেটর লিসা মারকাওস্কি, সুসান কলিন্স ও র্যান্ড পল প্রেসিডেন্টের যুদ্ধক্ষমতা সীমিত করার পক্ষে ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দেন। অন্যদিকে ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান রিপাবলিকানদের সঙ্গে থেকে প্রস্তাবটির বিপক্ষে ভোট দেন।
এর আগে যুদ্ধক্ষমতা–সংক্রান্ত প্রস্তাব এগিয়ে নিতে ভোট দেওয়া রিপাবলিকান সদস্যদের কঠোর সমালোচনা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিভিন্ন বৈঠকে তাদের ভর্ৎসনা করার পাশাপাশি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ‘পরাজিত’ আখ্যা দিয়ে বলেন, তারা তার কাজ আরও কঠিন করে তুলেছেন।
রিপাবলিকান সিনেটর বিল ক্যাসিডি এর আগে সিনেটে ইরান যুদ্ধ ঘিরে স্বচ্ছতার অভাবের সমালোচনা করেছিলেন। জুনে রিপাবলিকানদের একটি রুদ্ধদ্বার বৈঠকেও এ বিষয়ে ট্রাম্পের সঙ্গে তার তর্ক হয়। তবে পরে বিষয়টি নিয়ে ব্রিফিং পাওয়ার পর পরবর্তী যুদ্ধক্ষমতা–সংক্রান্ত প্রস্তাবের বিপক্ষে ভোট দেন তিনি।
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ইরান নিয়ে যুদ্ধক্ষমতা–সংক্রান্ত প্রস্তাবে সিনেটে এটি ছিল ত্রয়োদশ ভোটাভুটি।
সূত্র: সিএনএন
/অ